সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন
/ ৪৫ সময় দেখুন
আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

আওরঙ্গজেব কামাল  : নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সকাল ১০টা ২৭ মিনিটে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতিকে তিন বাহিনীর সমন্বয়ে গঠিত একটি দল গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন-বইয়ে স্বাক্ষর করেন এবং সেখানে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও দেশের ভবিষ্যৎ নিয়ে নিজের প্রত্যয়ের কথা তুলে ধরেন।
পরিদর্শন-বইয়ে রাষ্ট্রপতি লেখেন, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মত্যাগ, সাহস ও দেশপ্রেমের বিনিময়েই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। জাতীয় স্মৃতিসৌধকে তিনি বাংলাদেশের জাতীয় গৌরব, আত্মত্যাগ, ঐক্য ও দেশপ্রেমের চিরন্তন প্রতীক হিসেবে উল্লেখ করেন।
নিজের মন্তব্যে রাষ্ট্রপতি মহান মুক্তিযুদ্ধের বীর ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি তাঁদের দেশপ্রেম, নেতৃত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামকে জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণ করেন।
রাষ্ট্রপতি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধানের আদর্শ এবং বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুণ্ন রেখে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, কল্যাণমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরিদর্শন-বইয়ের শেষাংশে তিনি বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন। তিনি লেখেন, ‘বাংলাদেশ জিন্দাবাদ।’
শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি উদয় পদ্মের চারা রোপণ করেন। পরে তিনি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
এর আগে রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, রাষ্ট্রপতির সামরিক সচিব জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জন বিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং সাভার ক্যান্টনমেন্টের জিওসি উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির জাতীয় স্মৃতিসৌধ সফর ছিল নতুন দায়িত্ব গ্রহণের পর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশপ্রেম, গণতন্ত্র ও জাতীয় ঐক্যের প্রতি তাঁর অঙ্গীকারের একটি তাৎপর্যপূর্ণ প্রকাশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.