সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের
Headline
Wellcome to our website...
পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে “Higher studies and Research in Germany”শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।
/ ৭৩ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১:১৮ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার,
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি:

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদ ক্লাবের উদ্যেগে “Higher stadies and Research in Germany” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।অনুষদের ডিন প্রফেসর ড.মো: নুরুল আমিন এর সভাপতিত্বে ও শিক্ষার্থী রাফিন আফসার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম হেমায়েত জাহান সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।অদ্য ২৫ আগস্ট সকাল ১১টায় টিএসসি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, “একবিংশ শতাব্দীর চ্যালেঞ্চ মোকাবিলায় জ্ঞানভিওিক সমাজ গঠন এবং মেধার যথাযথ বিকাশ অপরিহার্য। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চ শিক্ষা ও উন্নত গবেষণা যে কোন দেশের টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করে। পবিপ্রবি’র পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা বিভাগ শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় জার্মানীতে উচ্চ শিক্ষা ও গবেষণার সুযোগ সুবিধা শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য এ সেমিনারের আয়োজন।তিনি বলেন, জার্মানী একটি অসাধারণ দেশ। জার্মানী বর্তমান বিশ্বজুড়ে বিজ্ঞান, প্রযুক্তি এবং পরিবেশগত গবেষণার অন্যতম শীর্ষ দেশ হিসেবে পরিচিত। তিনি আরও বলেন,বর্তমান সরকার দেশের তরুণদের মেধাকে শানিত এবং বৈশ্বিক মানের করার জন্য বিভিন্ন বহু মুখী কাজ করে যাচ্ছে। শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি, গবেষণা তহবিল গঠন, বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং আধুনিক ল্যাবরেটরি স্হাপন এর অন্যতম উদাহরণ। সরকার বিশ্বাস করে যে, তরুণদের সুপ্ত মেধার সঠিক বিকাশ ঘটাতে পারলে দেশ স্বনির্ভরতার দিকে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, মেধা কেবল দেশের অভ্যন্তরে সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে উন্নত জ্ঞান ও প্রযুক্তির সাথে এর সমন্বয় ঘটাতে হবে। জার্মানী উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বিশ্বের অন্যতম সেরা গন্তব্য। জার্মানীর অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোন টিউশন ফি বা শিক্ষণ ফি নেওয়া হয় না,যা মধ্যবিত্ত ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এক বিশাল সুযোগ। জার্মানীর বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের ল্যাবরেটরি, আধুনিক প্রযুক্তি এবং পর্যাপ্ত গবেষণা তহবিলের জন্য সুপরিচিত। পরে জার্মান একাডেমিক একচেন্জ সার্ভিস (DaaD) এর রিজিওনাল অফিসার মাহমুদুল হাসান সুমন শিক্ষার্থীদের মাল্টিমিডিয়া প্রজেক্টরে জার্মানী শিক্ষা ও গবেষণা বিষয়ে উপস্থাপনা করেন। উক্ত সেনিনারে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদের ১৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মো: মাহফুজুর রহমান সবুজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.