শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নড়াইলের লোহাগড়া কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় মেগা প্রকল্পের ড্রেন কেটে অবৈধ সংযোগ তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা, থানায় জিডি। সামাজিক সম্প্রীতি রক্ষা ও অবক্ষয়মূলক কনটেন্ট প্রতিরোধই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় গণতান্ত্রিক, বৈষম্যহীন রাষ্ট্র গঠনের আহ্বান রাষ্ট্রপতির কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নড়াইলের নড়াগাতী থানা পুলিশের অভিযানে ৩০ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ আশুলিয়ার জামগড়ায় আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উন্মোচন, গ্রেফতার ০১
Headline
Wellcome to our website...
বড় সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন খাদ্য
/ ১৭ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৭ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি  : বড়সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। তবে ওই পথচারীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানা যায়।শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে জয়পুরহাটের উদ্দেশে রওনা হলে সকাল ৯টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বড় ব্রিজের পূর্ব পাশে হরিপুর এলাকায় এক পথচারী রাস্তা পারাপারের সময় তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি রাস্তা থেকে পাশের ফসলের মাঠে গিয়ে পড়ে যায়। পথচারী ও স্থানীয় লোকজন প্রতিমন্ত্রীকে ওই অবস্থায় উদ্ধার করে সড়কের ওপরে তোলেন।এ ঘটনায় তিনি হাঁটু ও দুই পায়ে আঘাত পেলেও তার স্ত্রী নাজমা বেগম অক্ষত রয়েছেন। প্রতিমন্ত্রী জয়পুরহাটে দুই দিনের সরকারি সফরে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে কালাই পৌর শহরের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি ওই বাড়িতেই অবস্থান করছেন।জানা গেছে, আজ সকালে ঢাকা থেকে দুই দিনের সরকারি সফরে আসার পথে জয়পুরহাটে পৌঁছার আগেই সড়কে এক পথচারীকে বাঁচাতে বড় সড়ক বিপত্তি ঘটে। ওই সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি পাশের ফসলের মাঠে গিয়ে পড়ে যায়। এই দুর্ঘটনায় হাঁটু ও দুই পায়ে ব্যাথা পেয়েছেন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয়। এ সময় প্রতিমন্ত্রীর গাড়িচালকও আহত হন। ওই ঘটনায় এক নারী পথচারী গুরুতর আহত হন। তাকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পেয়েছি। রাস্তা থেকে গাড়িটি ফসলের মাঠে পড়ে গিয়ে স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকে। এতে হাঁটু ও দুই পায়ে ব্যথা পেয়েছি।এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, প্রতিমন্ত্রীর গাড়ির জয়পুরহাটে আসার পথে এক পথচারী রাস্তা পারাপারের সময় এই বিপত্তি ঘটে। পুলিশ খবর পেয়ে সঙ্গে সঙ্গে গিয়ে তাকে উদ্ধার করে। এ ঘটনায় প্রতিমন্ত্রী আঘাত পেয়েছেন। এক নারী পথচারী গুরুতর আহত হয়েছেন। আহত সেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৫৫) নামের সেই বৃদ্ধা মারা গেছেন।শুক্রবার বেলা ১২টার দিকে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, ফিরোজা বেগমের মরদেহ হাসপাতালে পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে আছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.