শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
রাজধানীর গৈদারটেকে সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার দারুস সালাম থানায় মামলা দায়ের, আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি চেতনা বিক্রি করতে করতে আমরা নিজেরাই বিক্রি হয়ে গেছি: চিফ হুইপ নূরুল ইসলাম মণি বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা কাতারের পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে আমিনবাজার-২ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর সভা ফুলপুরের সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের সরেজমিন পরিদর্শন হরমুজ়ের কাছে হামলা! ভারতীয় পতাকাবাহী জাহাজ ডুবেই গেল জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে আমার দিদি
Headline
Wellcome to our website...
পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে আমিনবাজার-২ শাখায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।
/ ২২ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:০৩ অপরাহ্ন

এস,এ রশিদ, বিশেষ প্রতিনিধি:
পল্লী মাঙ্গল কর্মসূচি (পিএমকে) আমিনবাজার-২ শাখার উদ্যোগে সদস্য ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ফ্রি মেডিকেল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কর্মসূচি পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএমকের প্রধান শাখার উপ-পরিচালক খসরুর নোমান সুইট।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদৎ হোসেন ডিপিএম আমিনবাজার এরিয়া, মোঃ মোকছেদুল ইসলাম, শাখা ব্যবস্থাপক, আমিনবাজার। এছাড়াও উপস্থিত ছিলেন শামীম উদ্দিন, আইটি অফিসার, হেমায়েতপুর জোন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা: বাপ্পী হোসেন, গাইনি বিশেষজ্ঞ ডা: মনোজ সিনহা,পিএমকে হাসপাতালের ডাঃ সানোয়ার হোসেন শামীম, ডাঃ মেরাজ হোসেন এবং ডাঃ মোঃ রাসেল রানা।
এসময় সাধারণ রোগীদের ফ্রি ডাক্তারের পরামর্শ, বিনামূল্যে ওষুধ বিতরণ, চক্ষু রোগীদের অপারেশনের ব্যবস্থা এবং ফ্রি চশমা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পিএমকে নিয়মিতভাবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.