শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
ভোলাহাট আম ফাউন্ডেশন’র বাজার শুভ উদ্বোধন অনুষ্ঠিত।
/ ১০২ সময় দেখুন
আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬, ৯:০৬ পূর্বাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের সর্ববৃহৎ সংগঠন যা বাংলাদেশে ঐতিহ্য “ভোলাহাট আম ফাউন্ডেশন”এর উদ্দ্যোগে “আম বাজার” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ মে ২০২৬) দুপুর ১২টায় এ বাজারের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক। এ সময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, ভোলাহাট আম ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ মনসুর আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ, আম ফাউন্ডেশনের সদস্য মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান মোঃ পিয়ার জাহান, জেলা স্বচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজু, সাবেক কোষাধ্যক্ষ মোঃ লাল দেওয়ানসহ উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আম ব্যবসায়ী ও আমচাষীগণ উপস্থিত ছিলেন।

আম বাজারজাতকরণের “বাজার শুভ উদ্বোধনে বক্তারা বলেন, ভোলাহাটের আম দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক সুনাম অর্জন করেছে। সঠিকভাবে পরিপক্ক আম সংগ্রহ ও বাজারজাতকরণের মাধ্যমে কৃষক ও ব্যবসায়ীরা ন্যায্যমূল্য পাবেন এবং ভোলাহাটের আমের সুনাম আরও বৃদ্ধি পাবে। সে সাথে আম ব্যবসায়ী ও আমচাষীগণ আর্থিকভাবে মুনাফার্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.