শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার। খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ৩ লাল কার্ডের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা মেক্সিকোর হেরেও আত্মবিশ্বাসী দক্ষিণ আফ্রিকার কোচ মানুষের প্রত্যাশা হচ্ছে-রাষ্ট্রের একটা কানাকড়ি নয়-ছয় না হোক: অ্যাটর্নি জেনারেল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান পটুয়াখালী ভার্সিটির নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরের সঙ্গে শাখা প্রধানদের মত বিনিময় সভা অনুষ্ঠিত। ভোলাহাটে কৃষি অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন (বিএসএ)’র ২৮তম শিক্ষা সম্মিলন অনুষ্ঠিত।
/ ৫৫ সময় দেখুন
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ):

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একমাত্র নির্দলীয় ও নিরপেক্ষ ভাবে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠিত “ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশন”। প্রতিবছর এ ধরণের জমকালো অনুষ্ঠান হয়ে থাকে। সে আলোকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের ২৮তম শিক্ষা সম্মিলন ২০২৬ সরকারী মহিলা ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গণে সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ডাইসিন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান।

ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ ফাহাদ হোসেন শুভ’র সভাপতিত্বে অনুষ্টানের স্বাগত বক্তব্য স্টুডেন্ট এ্যাসোসিয়েশের উপদেষ্টা মোঃ রাশেদুল ইসলাম জেম। সংক্ষিপ্ত বক্তব্য এ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ আমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁ জেলা দায়রা জর্জ মোঃ জালাল উদ্দিন, ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানোয়ার মুর্শেদ, ২১ পদকপ্রাপ্ত ও সাদা মনের মানুষ মোঃ জিয়াউল হক, ঢাকা ডাইসিন গ্রুপের জিএম মোঃ আবুল কালাম আজাদ, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি মোঃ মাহাতাব উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোহাঃ ইয়াজদানী আলীম আলরাজী আল জর্জ।

এ ছাড়াও ভোলাহাট স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠালগ্ন হতে সাবেক উপদেষ্ঠামন্ডলী ও সভাপতি/সম্পাদকগণ এবং দাতাসদস্যসহ বিভিন্ন ছাত্রছাত্রীদের সম্মিলিত অংশগ্রহণের মধ্যদিয়ে অনুষ্ঠানের নানান আয়োজনে প্রাণবন্ত হয়ে উঠে। আগামী বিএসএ’র অনুষ্ঠানাদী আরো জাঁকজমক পরিবেশে করার আহবান জানান অনুষ্ঠানের বিভিন্ন বক্তাগণ।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.