রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন।
/ ৫৩ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,
সোহরাব হোসেন:

আজ ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:৩০ ঘটিকায় ঢাকা জেলার সম্মানিত পুলিশ সুপার শামীমা পারভীন  সাভার ডিবি উত্তর কার্যালয়ে স্থানীয় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মত বিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এ সময় পুলিশ সুপার চলমান বিশেষ অভিযান ও নিয়মিত অপরাধ দমন কার্যক্রমে ঢাকা জেলা পুলিশের অর্জিত সাফল্য তুলে ধরেন।

তিনি মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে সাংবাদিক সমাজের গঠনমূলক সহযোগিতা কামনা করেন।

পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিতকরণে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় ঢাকা উত্তর ট্রাফিক কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতিভোজ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠান শেষে তিনি ট্রাফিক বিভাগের কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

সর্বশেষ বিকাল ৪:০০ ঘটিকায় সাভার সার্কেল অফিসে ঢাকা-১৯ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন।

এ সময় ঢাকা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং অপরাধ নিয়ন্ত্রণে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন,
ঢাকা জেলা পুলিশ জনগণের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.