রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত।
/ ১৯ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬, ৪:৩৬ অপরাহ্ন

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

প্রশিক্ষণ সবার জন্যই প্রযোজ্য,

এটি জ্ঞান ও দক্ষতাকে নিয়মিত হালনাগাদ করে পেশাগত সক্ষমতা বাড়াতে সহায়তা করে এই শ্লোগানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নে ৩দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৩ জুন শনিবার বিকাল সাড়ে ৩টায় নগরীর কাচারি রোডস্থ মহানগর প্রেসক্লাবের দ্বিতীয় তলায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিএমইউজে ও ময়মনসিংহ মহানগর প্রেসক্লাবের যৌথ আয়োজনে ৩দিনব্যাপী এই সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার (রু,দা,) ময়মনসিংহ আঞ্চলিক তথ্য অফিসে কর্মরত মাসুদ মিয়া।

উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক (ক্যারিয়ার ও প্রশিক্ষণ) কাজী শামীমাজ আলম এবং উপপরিচালক (মহিলা ও সমন্বয়) গাজী শরিফা ইয়াছমিন।

দৈনিক লাল সবুজের দেশ-এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক শিবলী সাদিক খানের সভাপতিত্বে ও দৈনিক জনতার খবর-এর স্টাফ রিপোর্টার মোঃ জাহাঙ্গীর আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আলোচনা করেন সিনিয়র সাংবাদিক বদরুল আমীন, এটিএম মহবুব-উল-আলম, এড, লিটন দাস, মোশারফ হোসেন সরকার, মফিজ উদ্দিন, রোকসানা আক্তার, তাসলিমা রত্না প্রমুখ।

এ সময় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা, হলুদ সাংবাদিকতা, এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণ কর্মশালা
আগামী ১৫ জুন ২০২৬ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টায় টা পর্যন্ত চলবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.