বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা ইরাক-এর বিপক্ষে বড় জয় পেল ২৮ বছর পর নরওয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি সকালে ব্যবসায়ীকে বিকালে ওসি-এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারীরা প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ গরীব অসহায় মানুষের মাঝে বিতরন। গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ডোনাল্ড ট্রাম্প
Headline
Wellcome to our website...
ইরাক-এর বিপক্ষে বড় জয় পেল ২৮ বছর পর নরওয়ে
/ ৩ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট : ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বড় জয় পেল উত্তর ইউরোপের দেশটি। সবশেষ ১৯৯৮ সালের আসরে অংশ নিয়েছিল তারা। ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড। ১৭ জুন বুধবার নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করে নরওয়ে। ম্যাচের ২৯তম মিনিটে বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পান হালান্ড। ১০ মিনিট বাদে ইরাককে সমতায় ফেরান আইমেন হুসেইন। ৩৯তম মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন এ ইরাকি স্ট্রাইকার। বিরতির আগে ফের দলকে এগিয়ে নিয়ে যান হালান্ড। ৪৩তম মিনিটে হালান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তার শট হালান্ডের পায়ে লেগে জালে জড়ায়। ৩-১ এ লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে।দ্বিতীয়ার্ধের ‘হাইড্রেশন ব্রেক’-এর আগে আর কোনো গোল হয়নি। ম্যাচের ৭৬তম মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান লিও স্কিরি অস্টিগার্ড।ম্যাচের শেষ মুহূর্তে আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় হালান্ডরা। সব মিলিয়ে দারুণ এক জয়ে মিশন শুরু করল বিশ্বকাপের অন্যতম আলোচিত ডার্কহর্স নরওয়ে।আগামী ২৩ জুন মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সেনেগালের মোকাবিলা করবে ফরাসিরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.