সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র-শস্ত্র সহ আটক ১১ সাভারের আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণ ও অগ্নিদগ্ধ হয়ে ৮ জনের মৃত্যু আহত ২৬ দ্বিতীয় স্ত্রীর মৃত্যু নিয়ে গুঞ্জন এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী হেফাজতে জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ গণমাধ্যম ছাড়া সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয় : শেখ মোস্তাফিজুর রহমান গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির
Headline
Wellcome to our website...
সাভারের আশুলিয়ায় কারখানায় বিস্ফোরণ ও অগ্নিদগ্ধ হয়ে ৮ জনের মৃত্যু আহত ২৬
/ ২৬ সময় দেখুন
আপডেট : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১১ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি :

সাভারের আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় একটি পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত   ৭ জনের মৃত্যু  ও ২৬ জনের  গুরুতর আহত হওয়ার তথ্য নিশ্চিত করা গেছে।

গতকাল  রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে প্রীতি গ্রুপের একটি কারখানায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানার সীমানার ভেতরে একটি বিশেষভাবে তৈরি লরিতে থাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।

তবে বিস্ফোরণটি সিলিন্ডার, নাকি বয়লার থেকে হয়েছে, সে বিষয়ে এখনো পুরোপুরি  নিশ্চিত হওয়া যায়নি।

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ মুহূর্তে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়লে কয়েকজন আহত হন। তিনি  দগ্ধ ও গুরুতর আহত শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এছাড়া পাশের সড়কে থাকা একজন রিকশাচালক সহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।

বিস্ফোরণের সময় বয়লার বা পাইপের ধাতব অংশ এবং গ্যাস সিলিন্ডার ছিটকে আশপাশের বাড়ি ও সড়কে পড়ায় হতাহতের ঘটনা ঘটেছে।

চিএাশাইল শাপলা বিল্ডিং সংলগ্ন আমানুল্লাহ খান এর বাড়িতে কারখানাটির সিলিন্ডার ভূপতিত হয় ফলে ওতো টিনশেড বাড়ির কিছু কামরা বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভবনের ভেতরে থাকা শরিফ খান এবং তার পরিবারের সদস্যরা গুরুতর আহত হন।

আশুলিয়া ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে তারা অগ্নিকাণ্ডের খবর পান।

তবে পাইপাইল সড়কে যানজট থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লাগে।
এদিকে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে কয়েকজন আহত ও দগ্ধ ব্যক্তিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, এ পর্যন্ত চার থেকে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। শরীরের বিভিন্ন অংশে ব্যাপক দগ্ধ হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রীতি গ্রুপের এফঅ্যান্ডএফ কারখানার অ্যাডমিন ম্যানেজার হেমায়েত উদ্দিন জানান, কারখানার সীমানা প্রাচীরের এক পাশে থাকা সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয় বলে তারা ধারণা করছেন। তবে কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকা পড়েননি বলে তিনি জানান।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে উদ্ধার তৎপরতার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে।

বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে কারখানার সব অংশে প্রবেশ করতে পারছেন না।

পরিস্থিতি পুরোপুরি পর্যালোচনা করার পর হতাহত ও ক্ষয়ক্ষতির সঠিক তথ্য জানানো হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.