বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
তালায় শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় : শিক্ষকদের পাশে থাকার প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের
/ ১৪৪ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:২১ অপরাহ্ন

তালা (সাতক্ষীরা ) প্রতিনিধি : আমি এ এলাকায় কাজ করতে চাই। আমার দ্বারা কোনো শিক্ষক ক্ষতিগ্রস্ত হবে না। নির্বাচিত হতে পারলে শিক্ষকদের সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি আরও বলেন, এর আগেও যখন জনপ্রতিনিধি ছিলাম তখন তালা উপজেলায় শিক্ষকদের জন্য স্কুল-কলেজ প্রতিষ্ঠা করেছি এবং এমপিওভুক্ত করেছি। কোনো শিক্ষক বা প্রতিষ্ঠান থেকে এক টাকা পর্যন্ত নেইনি। আমি পাটকেলঘাটাকে উপজেলাসহ সাতক্ষীরাকে একটি মডেল জেলা হিসেবে গড়ে তুলতে চাই। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পাটকেলঘাটা কুমিরা মহিলা ডিগ্রি কলেজের হলরুমে উপজেলা কলেজ সমিতির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিরা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিসেস লুৎফুন আরা জামান। স্বাগত বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক মোশাররফ হোসেন ও মোস্তফিজুর রহমান।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ সরদার অজিয়ার রহমান, অধ্যক্ষ কামরুল ইসলাম, অধ্যক্ষ আব্দুল মালেক, অধ্যক্ষ আব্দুর রহমান, অধ্যক্ষ রইছ উদ্দিন, সাতক্ষীরা জেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ এনামুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, বিশিষ্ট শিক্ষানুরাগী মৃনাল কান্তি রায়, সাবেক কুমিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যক্ষ বিশ্বাস রফিকুল ইসলাম, অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, অধ্যক্ষ আব্দুল গফুর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলাম, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ সুনাতন দাস প্রমুখ। এসময় তালা উপজেলা কলেজের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.