শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
পিরোজপুরে পান চাষীদের সমাবেশ, ১০ দফা দাবিতে স্মারকলিপি
/ ১৭৯ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪১ অপরাহ্ন

পিরোজপুর অফিস: বাংলাদেশ পান চাষী সমিতি পিরোজপুর জেলা কমিটির উদ্যোগে বুধবার সকালে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের সামনে পান চাষীদের সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আহ্বায়ক নিমাই মণ্ডলের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে পান রপ্তানির প্রতিবন্ধকতা দূরীকরণসহ ১০ দফা দাবি উত্থাপন করা হয়। প্রধান বক্তা জাতীয় কৃষক-খেতমজুর সমিতির সভাপতি অধ্যাপক আবদুস সত্তার অভিযোগ করেন, শুল্ক বিভাগ রপ্তানি মূল্য প্রতি কেজি ১ ডলার থেকে বাড়িয়ে ৫ ডলার করায় বিদেশি ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছে। এতে রপ্তানি বন্ধ হয়ে বাজারে ধস নেমেছে এবং চাষীরা বিপর্যয়ের মুখে পড়েছে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কাছে ১০ দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করা হয়।

হাসান মামুন,পিরোজপুর।
০১৭১০১৮১৯১০
২৫.০৯.২৫

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.