শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়ার প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি নড়াইলে টাকা পেয়ে বসত ঘরের টিন খুলে নিল পাওনাদার। দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল হজ ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে: জালানী প্রতিমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান। আশুলিয়ার জামগরায় মাদক সহ চার পেশাদার মাদক কারবারি ডিবির হাতে আটক। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন কারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড।
Headline
Wellcome to our website...
তালায় পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ
/ ১০৬ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে তালায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের পুরাতন ফুটবল মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।এর আগে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি বলেন, জুলাই সনদে আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরির দাবিতেই এ কর্মসূচি। তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক। জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সকল ধর্মের মানুষ ও নারীরাও সর্বোচ্চ মর্যাদা পাবেন।উপজেলা জামায়াতে আমির মাওলানা মফিদুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক এবং শ্রমিককল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক সুজায়েত আলী।এছাড়া বক্তব্য দেন জেলা কর্ম পরিষদ সদস্য ও তেতুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডা. আফতাব হোসেন,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক,মাও. রেজাউল করিম,তালা ইউনিয়ন আমির মো. মুজিবুর রহমান,খলিলনগর ইউনিয়ন আমির মাও. আকবর হোসেন,তেতুলিয়া ইউনিয়ন আমির মাও. আ. হালিম,উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আমিনুর রহমান,উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু,উপজেলা সহকারী সেক্রেটারি মাও. কবিরুল ইসলাম,উপজেলা অফিস সেক্রেটারি জাহাঙ্গীর হোসাইন,হাফেজ শাহ আলম,ইসলামকাটি ইউনিয়ন শ্রমিককল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল হাকিম,খলিলনগর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক খলিলুর রহমান,তালা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট মশিউর রহমান,উপজেলা তথ্য ও মিডিয়া সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা তথ্য ও মিডিয়া সেক্রেটারি মাস্টার নাজমুল ইসলাম। সমাবেশে উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.