আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে জামায়েত ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা জামাতের আমির আবু মুসা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কর্ম পরিষদের সদস্য আব্দুস সোবহান মুকুল, সাবেক উপজেলা আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ নুরুল আফসার মুরর্তাজা, উপজেলা সুরা সদস্য এড. শহিদুল ইসলাম বাচ্চু।
এ সময় বক্তারা বলেন জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী নির্বাচন করতে হবে এবং জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পি আর পদ্ধতি চালু করতে হবে। সাথে সাথে জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি সহ ৫ দফা দাবী করেন। অপরদিকে, একই দাবী করে দুপুর ২ টায় কেন্দ্র ঘোষিত ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। মিছিলটি উপজেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনঃরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আমীর আল. মাওঃ শফিকুল ইসলাম। উপজেলা সম্পাদক ডাঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা মুজাহিদ কমিটির ছদর জহিরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলনের দক্ষিণ জেলা সভাপতি ডাঃ ইসাক আলি, উপজেলা সভাপতি ক্বারী কায় কাউস, মুজাহিদ কমিটির ইমাম কাম অডিটর মাওঃ হাফিজুল ইসলাম, উপজেলা শিক্ষক ফোরাম সভাপতি প্রফেসর ওজিয়ার রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদ হাফেজ মাওঃ মিজানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওঃ আমান উল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি এস,এম সিফাত উল্লাহ, ওলামা মাশায়েখ আয়াম্মান উপদেষ্টা হাফেজ মাওঃ মুফতি হামিদুল্লাহ, উপজেলা যুব আন্দোলন সভাপতি আল আমিন হোসেন প্রমূখ।

