শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
শিশু শিল্পী প্রত্যয়ের ইচ্ছা খুলনা আর্ট একাডেমিতে জন্মদিন উদযাপন করার।
/ ১৬২ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১০ অপরাহ্ন

খুলনা থেকে শেখ আব্দুল মজিদ : খুলনা আর্ট একাডেমি, ৩৬ আয়েশা কটেজ, ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে অবস্থিত। এটি একটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এই একাডেমির শিশু শিল্পী প্রত্যয় আজ সকাল ১১ ঘটিকার সময় চিত্রশিল্পী মিলন বিশ্বাস কে ফোন দিয়ে বলে স্যার আজ আমার জন্মদিন। আমি একাডেমিতে কেক নিয়ে আসতেছি কাউকে ছুটি দিবেন না। বড় ভাইকে প্রত্যয় তার বাবা এবং বড় ভাইকে সাথে নিয়ে একাডেমিতে প্রবেশ করে। তাৎক্ষণিক উপস্থিত সকল শিক্ষার্থীদের নিয়ে প্রত্যয়ের-এর ৮ম জন্মদিন ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়।খুলনার প্রাণকেন্দ্রে শিল্পচর্চার পরিবেশে আয়োজিত জন্মদিনের অনুষ্ঠানকে শিশু শিল্পীরা রঙিন করে তোলে। প্রত্যয়ের মা জানান, “ছেলের ইচ্ছে ছিল খুলনা আর্ট একাডেমিতেই জন্মদিন পালন করার। শিল্পচর্চার পরিবেশে সহপাঠীদের সঙ্গে কেক কেটে আনন্দ ভাগাভাগি করতে পেরে সে ভীষণ খুশি।”কেক কাটা শেষে একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস প্রত্যয়কে কোলে নিয়ে খাতা-পেন্সিল উপহার দেন এবং আশীর্বাদ করেন। এ সময় একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস উপস্থিত থেকে আনন্দ ভাগ করে নেন।প্রত্যয় তার অনুভূতি প্রকাশ করে বলেন, “শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এমন মুহূর্ত ভাগ করে নিতে পেরে আমি খুবই আনন্দিত।” অন্যান্য শিক্ষার্থীরাও জানায়, জন্মদিনের অনুষ্ঠানটি তাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে।অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, “প্রত্যয় বাবুর জন্য সবাই আশীর্বাদ করবেন। সে যেন শিল্প-সংস্কৃতির এই স্পর্শে বড় হয়ে দেশের ভালো কাজে যুক্ত থাকতে পারে।”সবার ভালোবাসা ও শুভকামনায় প্রত্যয়ের জন্মদিনের এ আয়োজন খুলনা আর্ট একাডেমির পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। উপস্থিত সকলের হাতে কেক এবং চকলেট তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.