ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নের বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২৯ মিটার নতুন রাস্তার শুভ উদ্বোধন করা হয়েছে। জানাযায় গত ২৩/০৪/২০২৫ তারিখে করা আবেদনের প্রেক্ষিতে এ,কে,এম ফজলুল হক (দুদু মিয়া) অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় ও ৬ নং পয়ারী ইউনিয়ন ভূমি অফিস-এর জন্য ১২৯ মিটার রাস্তা মঞ্জুর হয়েছে এবং এরই মধ্যে আজ শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।শুভ উদ্বোধন করেন ফুলপুর উপজেলা বিএনপি-র যুগ্ম আহবায়ক এ কে এম সিরাজুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন ফুলপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এ কে এম সাদেকুল হক,ফুলপুর সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান হীরা,ফুলপুর পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোবারক শিকদার,ফুলপুর পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা প্রমুখ।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:মিজানুর রহমান মুক্তা।এসময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন দীর্ঘদিন ধরে এ বিদ্যালয় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও যত্নের মাধ্যমে সমাজে আলো ছড়িয়ে যাচ্ছে। নতুন রাস্তা নির্মাণ হলে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার পরিবেশ আরও সুন্দর, প্রাণবন্ত ও গতিশীল হবে।এসময় উপস্থিত নেতৃবৃন্দ বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা এবং পৌর প্রশাসককে।যাঁদের আন্তরিক সহযোগিতা ও উদ্যোগে আমাদের এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে।ইনশাআল্লাহ, খুব শিগগিরই রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হবে।আশিকুল হক মানিক
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) এ,কে,এম ফজলুল হক দুদুমিয়া অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়।

