শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী কপিলমুনি ইউনিয়নকে মডেল ইউনিয়নে গড়ার প্রত্যয় শেখ আবু তালেবের, চাইলেন সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির মেধাবীদের সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী তারেক রহমান দারাজের ‘মিষ্টি বক্স’ ঘিরে প্রতারণার অভিযোগ একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ তিনজন গ্রেপ্তার শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
দুর্ব্যবহারের অভিযোগে সংবাদ সম্মেলন বর্জন সাংবাদিকদের, এনসিপির দুঃখ প্রকাশ
/ ১৭৪ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৪:০৪ অপরাহ্ন

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে পরে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এনসিপির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফেরেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা এই সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন।সফর শেষে ফিরে আসা দুই নেতাকে অভ্যর্থনা জানাতে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় বিমানবন্দরে যান এনসিপির ঢাকা মহানগর উত্তরের নেতাকর্মীরা। দলটির পক্ষ থেকেই বুধবার রাতে সংবাদ সংগ্রহের আমন্ত্রণ জানানো হয় সাংবাদিককের। সেখানেই এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সাংবাদিক বলেন, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জাতিসংঘ সফরের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করছিলেন। এসময় সেখানে উপস্থিত এনসিপি নেতাকর্মীরা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তখন এক গণমাধ্যমকর্মী তাদের থামতে অনুরোধ করেন। এ নিয়ে বাকবিতাণ্ডার জেরে এনসিপি নেতাকর্মীরা গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হয়। এ ঘটনার প্রতিবাদে এনসিপির সংবাদ সম্মেলন বয়কট করে ফিরে যান গণমাধ্যমকর্মীরা। অভিযোগের বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বলেন, বিমানবন্দরে ঢাকা মহানগর উত্তরের কিছু নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। দলের পক্ষ থেকে ইতোমধ্যে দোষীদের শনাক্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন গণমাধ্যমকে জানান, এনসিপির ঢাকা মহানগর উত্তরের দায়িত্বপ্রাপ্ত নেতাদের এ বিষয়ে খোঁজ-খবর নিতে বলা হয়েছে। দোষীদের শনাক্ত করে তাদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানিয়ে দেওয়া হবে।ভুক্তভোগী সাংবাদিক বলেন, আমি খোঁজ নিয়ে দেখেছি যে, ওই এলাকায় এনসিপির কোনো কমিটি নেই। হয়তো দুই-একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে কেন্দ্র করে একটি সার্কেল গড়ে উঠেছে। যারা এসেছিল, তারা কোনো নেতা নন। এ কারণে তাদের শনাক্ত করা যায়নি। তবে এই ঘটনায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন ফোন করে দুঃখ প্রকাশ করেছেন।এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এনসিপি। দলের যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মিডিয়া সেলের সদস্য খান মুহাম্মদ মুরসালীন স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, ‘সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে। যা একই সঙ্গে দুঃখজনক ও নিন্দনীয়। ইতোমধ্যেই এ ঘটনায় সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব ও যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন সংশ্লিষ্ট সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।এতে বলা হয়, ‘এনপিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজ চলছে। প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.