বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
মাদারীপুরের শিবচরে কর্মরত সাংবাদিকদের সাথে বিএনপি নেতা কামাল জামাল মোল্লার সৌজন্য সাক্ষাৎ
/ ১৬২ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৩:৫৫ অপরাহ্ন

শিবচর (মাদারীপুর জেলা ) প্রতিনিধি :

মাদারীপুর জেলার শিবচরে বিএনপি’র সাবেক আহ্বায়ক ও বিএনপি’র নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য,মাদারীপুর-১ (শিবচর) আসনের জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে শিবচর পৌরশহরের তাঁর নিজ বাসভবনে জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন সংবাদপত্র, টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় করেন।পরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এসময় তিনি সাংবাদিকদের নিয়ে তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি আগামীতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন। এসময় তিনি দেশের সার্বিক পরিস্থিতি ও চলমান রাজনীতি নিয়ে আলোচনার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

কামাল জামান মোল্লা বলেন,
আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন দিতে হবে অন্যথায় দেশের বিশৃংখল পরিবেশ তৈরি হতে পারে ।

তিনি আরও বলেন,দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে দ্রুত একটি সুসংগঠিত কমিটি গঠন করা হয়েছে। দল যাকে উপযুক্ত মনে করে তাকে মনোনয়ন দেবে,আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাঁর পাশে দাঁড়িয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করবো,ইনশাআল্লাহ। আপনারা গণমাধ্যম কর্মীরাও যেন সবাইকে সমান চোখে দেখেন এটাই আমাদের প্রত্যাশা। আমি আশাবাদী যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী যাকে মনোনয়ন দিবে,আমরা তাকেই মেনে নিবো।দল যাকে মনোনয়ন দিবে আমরা তাঁরই পাশে থেকে ধানের শীষের নির্বাচন করবো।

এছাড়াও কামাল জামান মোল্লা আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য পদে মাদারীপুর-১(শিবচর) আসন থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনয়ন পাওয়ার তীব্র ইচ্ছে ব্যক্ত করেন।

পরে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পরে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও বিএনপি’র চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

এসময় জেলা ও  উপজেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.