বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
পিরোজপুরে জেলা বিএনপির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মনোনয়ন প্রত্যাশী সাঈদ খানের বক্তব্য
/ ৩২০ সময় দেখুন
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৪:৫৭ পূর্বাহ্ন

পিরোজপুর জেলা বিএনপির নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) রাতে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও সাংবাদিক সাঈদ খান বলেন, “বিএনপি মানুষের সম্পর্ক পুনর্গঠন ও ভেঙে যাওয়া সমাজকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার স্বপ্ন বাস্তবায়নে আমি জনগণের কাছে সেই বার্তা পৌঁছে দিতে চাই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি আরও বলেন, “নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং জনসেবা আমার রাজনীতির মূল লক্ষ্য। পিরোজপুর-১ আসনের জনগণ সবসময় আমাকে তাদের পাশে পেয়েছেন, ভবিষ্যতেও পাবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সাংবাদিকতা, ছাত্র আন্দোলনে অংশগ্রহণ, রাজনৈতিক নির্যাতন সহ্য করেও আদর্শে অবিচল থাকা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি এ আসনে একজন সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচিত। মতবিনিময় সভায় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, এডভোকেট সৈয়দ সাব্বির আহম্মেদ, রেজাউল হক রিয়াজ, আসাদুজ্জামান মিঠু ও ইমরান আহমেদ সজীবসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নির্বাচনে যাকেই মনোনয়ন দেওয়া হোক, ঐক্যবদ্ধভাবে কাজ করে পিরোজপুরকে সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলা হবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.