শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ ধোবাউড়ায় অবৈধ পলিথিন এর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দ্রব্যমূল্য, লোডশেডিং ও তাপদাহে নাভিশ্বাস জনজীবন, বেড়েছে নিরাপত্তা শঙ্কা জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল সংক্রান্ত আইন মন্ত্রিসভায় অনুমোদন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত ময়মনসিংহে বিভাগীয় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৪,০০০ পিস ইয়াবা সহ এক মহিলা গ্রেফতার। সিংগাইর ৫০ শয্যা হাসপাতালে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র (এমপি)র পক্ষ থেকে ৩০টি আরাম দায়ক চেয়ার প্রদান। ময়মনসিংহে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতি মূলক সভা
Headline
Wellcome to our website...
দুর্গা পূজা দেখতে গিয়ে ধর্ষণের শিকার এক গারো কিশোরী
/ ১৫০ সময় দেখুন
আপডেট : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ১২:২৩ অপরাহ্ন

ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় পূজা দেখতে বেরিয়ে এক গারো কিশোরী (১৬)ধর্ষ*ণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।ধ*র্ষিতা কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গত ২৯ সেপ্টেম্বর-২০২৫ ইং তারিখ রোজ সোমবার রাতে উপজেলার জুগলী ইউনিয়নে এ ঘৃণিত ঘটনাটি ঘটে। সোমবার দিন সকাল প্রায় ১০টার দিকে পূজা দেখার জন্য মোবাইল ফোনে কল করে বাড়ি থেকে ডেকে নেন নয়াপাড়া এলাকার পূর্ব পরিচিত মিলন নামের এক যুবক। মিলনের পিতার নাম আজিজুল ইসলাম।মিলন ধ*র্ষিতা কিশোরীকে
সারা দিন পূজা দেখিয়ে রাতে অটোরিকশায় তুলে দিলে একই এলাকার অটোরিক্সা চালক আবুল বাশার মেয়েটি কে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধ*র্ষণ করেন বলে প্রাথমিকভাবে জানা যায়।
বাশার পরে রাত প্রায় ১১টার দিকে ইউনিয়নের গামারিতলা মোড়ে ধর্ষি*তা কিশোরীকে ফেলে চলে যান।পরে ভুক্তভোগী কিশোরী বাড়ি গিয়ে সব ঘটনা তাদের পরিবারের লোকজনকে জানালে থানায় এসে পুলিশের সহায়তা চায় ভুক্তভোগীর  পরিবার।
ধর্ষ*ণের শিকার কিশোরীর মা বলেন,মিলন আমার মেয়ের পূর্বপরিচিত। পূজা দেখার জন্য মেয়েকে সে ডেকে আনে।পরে অটোরিক্সায় জোর করে তুলে দিলে এ ঘটনা ঘটে। আমরা এর বিচার চাই।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুণ সাংবাদিকদের জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত একজনকে আসামি করা হচ্ছে।অটোরিক্সা টি জব্দ করা হয়েছে। তদন্তে আরও কাহারো সংশ্লিষ্টতা পেলে মামলায় তা অন্তর্ভুক্ত করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.