শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
যমুনা-সচিবালয়সহ আশপাশে সভা-সমাবেশ নিষিদ্ধ
/ ১১০ সময় দেখুন
আপডেট : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স, ১৯৭৬ (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।যেসব এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর থাকবে:বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও পার্শ্ববর্তী অঞ্চলহোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং
কাকরাইল মসজিদ ক্রসিং
অফিসার্স ক্লাব ক্রসিং
মিন্টু রোড ক্রসিং এর মধ্যবর্তী সড়ক ও এলাকা
এই এলাকাগুলোতে সভা, সমাবেশ, মানববন্ধন, অবস্থান ধর্মঘট, মিছিল, শোভাযাত্রা বা যেকোনো ধরনের গণজমায়েত সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে বলে ডিএমপি জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.