বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া।
Headline
Wellcome to our website...
ফুলপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
/ ১৬২ সময় দেখুন
আপডেট : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর : ফুলপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা ওমহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক বলেন কন্যা শিশু আমাদের ভবিষ্যৎ, কন্যাদের লালন-পালনে যত্নশীল হলেই দেশ রত্নে ভরবে। এসময় আরও বলেন, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া, প্রশাসন, বিজ্ঞান ও প্রযুক্তি সব ক্ষেত্রেই আজ আমাদের কন্যাশিশুরা তাদের মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখছে। তবুও আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে বাল্যবিবাহ, যৌন হয়রানি, লিঙ্গ বৈষম্য, এবং নিরাপত্তাহীনতা। এসব সমস্যা দূর করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা এবং ইতিবাচক মানসিকতার বিকাশ প্রয়োজন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি প্রতিটি পরিবার কন্যাশিশুকে ভালোবাসা, সুযোগ ও নিরাপত্তা দেয়, তাহলে তারা শুধু নিজের জীবনে নয়, পুরো জাতির ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি তাসনীম জাহান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা /প্রতিনিধি গণ, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কন্যা শিশুরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.