শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
ময়মনসিংহের মুক্তাগাছা ৫ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী প্রিন্সিপাল আলহাজ্ব মুফতি সিরাজুল ইসলাম।
/ ৩২৭ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমোনাই ঘোষিত আসন্ন জাতীয়  সংসদ সদস্য প্রার্থী ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনে সৎ যোগ্য, বিশিষ্ট লেখক ও গবেষক প্রিন্সিপাল সাইখুল হাদিস আলহাজ্ব মুফতি মোহাম্মদ সিরাজুল ইসলাম কে মনোনীত ঘোষণা করেছেন।

মুফতি সিরাজুল ইসলাম জেলার মুক্তাগাছা উপজেলার ১০নং খেরুযাজানী ইউনিয়নের খিলখাতী গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবার জন্মগ্রহণ করেন।

তিনি ময়মনসিংহের জামিয়া আশরাফিয়া হতে ১৯৯৯ সালে সফলতার সঙ্গে দাওরায়ে হাদীস সম্পন্ন করে ঢাকা জাকারিয়া দারুল উলুম থেকে ইফতা সম্পন্ন করেন। কর্মজীবনে তিনি দ্বীনি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও শায়খুল হাদিসের দায়িত্ব পালন করে আসছেন। তিনি একজন লেখক হিসেবে সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র ও যুব সংগঠনের একজন দক্ষ সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন দায়িত্বশীল একনিষ্ঠ সংগঠক।

ময়মনসিংহ-০৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে তিনি বলেন, আমরা জানি আমাদের সকলের প্রিয় মুক্তাগাছা ১৯৬১ সনে থানা হিসাবে স্বীকৃতি পায়, ১৯৭৩ সনে পৌরসভায় রূপাত্মরিত হয় এবং ১৯৮৩ সনে উপজেলায় পরিণত হয়।
আমাদের প্রিয় মুক্তাগাছায় শুর থেকে বহু নেতা-নেত্রীর পালা বদল হয়েছে, কিন্তু নীতির পরিবর্তন হয়নি, বহু দলের পরিবর্তন ঘটেছে ,কিন্তু মুক্তাগাছা অঞ্চলের কোন পরিবর্তন হয়নি। তাই আমরা পীরসাহেব চরমোনাই এর ঐতিহাসিক স্লোগান “শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই”। নীতি পরিবর্তনের সর্বোচ্চ প্রতিজ্ঞা করে, মুক্তাগাছা এলাকায় সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করে শিক্ষা, চিকিৎসা, কৃষি উন্নয়নসহ ইসলাম ও আধুনিকতার ছোঁয়ায় স্মার্ট মুক্তাগাছা হিসাবে গড়ে তুলতে চাই। মুক্তাগাছা শহরকে যানজট, জলাবদ্ধতা, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ইভটিজিং থেকে মুক্ত করে পরিচ্ছন্ন ও আদর্শ নগরী আধুনিক শহর হিসাবে গড়ে তোলাই আমার আদর্শিক স্বপ্ন। মুক্তাগাছা উপজেলার গ্রামগুলোকে আধুনিক, চলাচলের উপযুক্ত, সবত্র পিচঢালা পাকা রাস্তা প্রতিটি ইউনিয়নে সর্বাঙ্গীণ সেবা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ, কনিউনিটি হাসপাতাল, মাছ চাষিসহ সকল ব্যাবসায়ীদের জন্যে অত্যাধুনিক যাতায়াত ব্যাবস্থাসহ শহরকে আধুনিক শহর আর গ্রামকে দৃষ্টিনন্দন বসবাসের উপযুক্ত ও আকর্ষনীয় করে গড়ে তোলাই আমার প্রকৃত স্বপ্ন।
আমরা প্রত্যেক নাগরিকের নাগরিক সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে দৃঢ় ভাবে অঙ্গীকারাবদ্ধ। তাই আমি আপনাদের সার্বিক সহযোগীতা ও জাতির আমানত আপনাদের মহামূল্যবান ভোট ও দু‘আ কামনা করছি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.