শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
পিরোজপুরে এমপিওভুক্ত শিক্ষকদের ভাতা বৃদ্ধির দাবিতে বিক্ষোভ
/ ৭৭ সময় দেখুন
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৩:১৮ অপরাহ্ন

পিরোজপুর অফিস:এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও বদলি নীতিমালা প্রণয়নের দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সমাবেশে মিলিত হয়। জেলা সাধারণ সম্পাদক আনছার উদ্দিন আলিমের সভাপতিত্বে ও ভান্ডারিয়া উপজেলা সভাপতি মো. আব্দুল কাদেরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন নুরুল হক, প্রদীপ কুমার হালদার, জুলফিকার আলীসহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ। বক্তারা এমপিওভুক্ত শিক্ষকদের ৫০% বাড়িভাড়া, ১০০% উৎসব ভাতা, ন্যূনতম ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং বদলির ক্ষেত্রে সর্বজনীন নীতিমালা প্রণয়নের দাবি জানান। তারা বলেন, “শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে”-এই স্লোগানকে সামনে রেখে আন্দোলন চলবে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.