শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
ভোলাহাটে তারেক জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত!
/ ৯৩ সময় দেখুন
আপডেট : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ৫:৪৯ অপরাহ্ন

এম.এস.আই শরীফ, ভোলাহাট,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক  জিয়ার ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ভোলাহাট সদর ইউনিয়নের ফুটানীবাজার প্রাঙ্গণে শনিবার (১১ অক্টোবর ২০২৫) বাদ মাগরিব লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

ফুটানীবাজারে লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-২, আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় বিএনপির শিল্প ও বাণিজ্য বিষয়ক সহ: সম্পাদক আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন।

এ সময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সহ: অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

উক্ত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মাহাতাব উদ্দিন, গোমস্তাপুর উপজেলা আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম মোঃ মাসুম, রহনপুর পৌন বিএনপির আহবায়ক মোঃ আশরাফুল হক, বাঙ্গাবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ সহিদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন পারভেজ।

ভোলাহাট উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা ঠিকাদার মোঃ আলাউদ্দিন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের পিএ কায়সার আহমেদসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

পথসভায় সাবেক এমপি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম স্থানীয় ভোটারদের উদ্দেশ্যে বলেন, আপনারা বাড়ী বাড়ীতে নিজেদের মধ্যে পরামর্শ ও কমিটি করে পাড়া-মহল্লায় ধানের শীষের ভোটের জন্য খাটতে হবে। তাহলে আমরা আগামীতে ক্ষমতায় গিয়ে আপনাদের সকলের ই সার্বিক উন্নয়নের সহায়তা দিতে পারবো বলে তিনি মতামত ব্যক্ত করেন।

ছবি ক্যাপশনঃ ভোলাহাটে তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন রাষ্ট্র মেরামতের লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম। পাশে-বিশেষ অতিথি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা বিএনপি ও তার অংগ সংগঠনের নেতা কর্মী বৃন্দের স্থিরচিত্র।

এম. এস. আই শরীফ,
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি,
১১.১০.২০২৫ ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.