শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
সাংবাদিক খেলাফত হোসেন খসরুর বড় ভাইয়ের ইন্তেকাল : সাংবাদিক মহলে শোক
/ ৫০ সময় দেখুন
আপডেট : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৯:৪৪ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস:দৈনিক পিরোজপুরের কথা’র নির্বাহী সম্পাদক,বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক, পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, জার্নালিজম ফর সুন্দরবন ফোরামের জেলা সদস্য সচিব, পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার নির্বাহী সদস্য মোঃ খেলাফত হোসেন খসরু’র বড় ভাই সমাজসেবক ও রাজনীতিক মোঃ ফরহাদ হোসেন শারাফত (৫৭) রবিবার রাত ১১.১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৩ অক্টোবর ২৫) সকাল ১১ টায় বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার গোবিন্দপুর সম্মিলিত মাধ্যমিক শিক্ষা নিকেতন মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী,১কন্যা সন্তানসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম ফরহাদ হোসেন শারাফত দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব ,বাগেরহাট ও পিরোজপুরের সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনান্তে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.