শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব যেন থামছেই না। পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্য সচিব ড: খোকন হোসেন। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দূরন্ত সূচনা করেছে ইংল্যান্ড
Headline
Wellcome to our website...
ভোলাহাটে ছোট্ট শিশু কারিমার মাইক্রো বাসের নিচে পড়ে মৃত্যু!
/ ৮৩ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ৫:২২ পূর্বাহ্ন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মাত্র (১৯) মাসের শিশু কারিমা সোমবার বিকেল পৌনে ৪টায় (১৩ অক্টোবর ২০২৫) মাইক্রোবাসের নিচে পড়ে মৃত্যু হবার খবর পাওয়া গেছে।

থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার গোহালবাড়ী ইউনিয়নের সুরানপুরের তিলোকী গ্রামের মোঃ কুরবান আলীর ছোট্ট শিশু কারিমা মা মোসাঃ মিম খাতুনের কাছ থেকে রাস্তার উপর খেলছিল। অপরদিক থেকে আসা বিয়ের যাত্রী সহ মাইক্রোবাসে শিশু কারিমা হঠাৎ করেই গাড়ীর নিচে পড়ে মারা যায় বলে জানা গেছে।

খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশের এস, আই মোঃ সুজাউদ্দৌলা জানান, ঘটনাস্থল থেকে শিশু কারিমাকে অচেতন অবস্থায়  স্থানীয় সরকারী হাসপাতালে নিলে কর্তব্যরত ডাঃ জামিলা মৃত বলে ঘোষণা করেন। তিনি আরো বলেন, শিশু কারিমার মৃত্যুর ব্যাপারে ওসি স্যার যা ব্যবস্থা নিবেন তথা আইনানুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া বলে তিনি জানান।

অপরদিকে, শিশু কারিমার মৃত্যুর ব্যাপারে ঐ এলাকার সাবেক ওয়ার্ড মেম্বার ইসমাইল আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একটি বিয়ের যাত্রী ভর্তি মাইক্রো তিলোকীর ব্যাঙকাতী নামক স্থানে পাকা রাস্তার পাশে শিশু কারিমাকে নিয়ে মা মিম খাতুন দাঁড়িয়ে থাকে। শিশুটি মায়ের কোল হতে নেমে রাস্তার উপরে উঠে। এমন সময় অপরদিক থেকে আসা বিয়ের যাত্রীভর্তি মাইক্রোবাস ধীরে চললেও আচমকা শিশু কারিমা মাইক্রোর নিচে পড়ে গুরুতর আহত হয়। এমনাবস্থায় ভোলাহাট থানা পুলিশকে এ ঘটনার কথা জানানো হয়।

তিনি আরো জানান, পরবর্তীতে উভয়পক্ষ বসে আলাপ-আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে তা মাইক্রোবাস মালিক ও ড্রাইভার মেনে নিবেন বলে মেম্বার ইসমাইল জানান।

এম. এস. আই শরীফ,
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ),
১৪.১০.২০২৫ ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.