শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব যেন থামছেই না। পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্য সচিব ড: খোকন হোসেন। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দূরন্ত সূচনা করেছে ইংল্যান্ড
Headline
Wellcome to our website...
পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্য সচিব ড: খোকন হোসেন।
/ ১৫ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

জাকির হোসেন হাওলাদার,
দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় Ranking দেশীয় ও আন্তর্জাতিক মানদন্ডে উন্নীতকরণের নিমিত্তে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কমিটি গঠন করা হয়েছে।বৈশ্বিক প্রতিযোগীতায় পবিপ্রবি’র অবস্থান সুদৃঢ় করা,গবেষণার মান বৃদ্ধি করাসহ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থান সুদৃঢ় করার নিমিত্তে এ কমিটি গঠন করা হয়েছে।

পোস্ট গ্রাজুয়েট স্টাডিজ এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান কে আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এর পরিচালক প্রফেসর ড.খোকন হোসেনকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন প্রফেসর মো: জহুরুল হক,বিবিএ অনুষদের ডিন প্রফেসর ড.মো: হাছান উদ্দীন, সিএসই অনুষদের ডিন প্রফেসর ড.খোকন হোসেন, এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড.খোন্দকার জাহাঙ্গীর আলম, পরিবেশ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহসীন হোসেন খান, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.মো: সাজেদুল হক,নিউট্রিশন এ্যান্ড ফুড সায়েন্স অনুষদের ডিন প্রফেসর মো: শহিদুল ইসলাম, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, ওশানোগ্রাফি অনুষদের ডিন ড.এবিএম সাইফুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড.মাহবুব রব্বানী, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাফেয়ার্স এর পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার।

বিশ্ববিদ্যালয়কে দেশীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে মান উন্নয়নে এই কমিটি প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.