শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ভোলাহাটে প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব যেন থামছেই না। পবিপ্রবিতে কমিটি গঠন আহ্বায়ক ড. আতিকুর রহমান সদস্য সচিব ড: খোকন হোসেন। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দূরন্ত সূচনা করেছে ইংল্যান্ড
Headline
Wellcome to our website...
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপি নেতাকর্মীরা ধানের শীষ প্রার্থী দেখতে চান জাকির গাজীকে
/ ৬৫ সময় দেখুন
আপডেট : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

পিরোজপুর অফিস : পিরোজপুর জেলা বিএনপি’র সাবেক সদস্য ও মঠবাড়িয়া উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান জাকির মঠবাড়িয়ার রাজনৈতিক পরিসরে শক্তিশালী নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি দলের কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে আসছেন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে পাশে রেখেছেন।স্থানীয় নেতা কর্মীরা জানান, ২০২৩ সালে আওয়ামী লীগের দায়েরকৃত একটি মামলার আসামী হলেও, জনকল্যাণমূলক ও রাজনৈতিক কার্যক্রমে তার পদচারণা থেমে যায়নি। তিনি মঠবাড়িয়া থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দলের কেন্দ্রীয় নির্দেশনায় শত শত নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করেছেন। দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায়, জাকির গাজী মঠবাড়িয়ায় ১০,০০০ বনজ ও ফলজ গাছের চারা রোপণ, খেটে খাওয়া গাড়ি চালকদের জন্য পৌর টোল নিজ অর্থায়নে প্রদান, এবং দরিদ্রদের জন্য বার্ষিক ঈদ উপহার বিতরণ করেছেন।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির সদস্য সচিব আবু বকর সিদ্দিক বাদল বলেন, মঠবাড়িয়া সংসদীয় আসন পুনরুদ্ধারের জন্য দরকার একজন ক্লিন ইমেজের নেতা। জাকির গাজী সেই নেতার সব বৈশিষ্ট্য ধারণ করেছেন। তিনি পরোপকারী এবং মঠবাড়িয়াবাসীর কল্যাণে নিবেদিত।
স্থানীয় নেতা ও সমর্থকরা জানান, “বিগত আন্দোলনে তার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। মনোনয়ন পেলেই ধানের শীষ বিজয় নিশ্চিত।
মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা বলেন, “জাকির গাজীর নেতৃত্বে আমরা রাজপথে সফল আন্দোলনে অংশগ্রহণ করেছি। মনোনয়ন পেলে উন্নত মঠবাড়িয়া গড়ার কাজ শুরু হবে ইনশাআল্লাহ।
মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মামুন মিয়া বলেন, “৫ই আগস্টের পরও তিনি নিজ অর্থায়নে টোলমুক্তি, বনায়ন কর্মসূচি ও দরিদ্রদের মধ্যে উপহার বিতরণ করেছেন। তার মনোনয়ন মানেই মঠবাড়িয়ায় ধানের শীষ বিজয় নিশ্চিত।জানা গেছে, জাকির গাজী পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে বিএনপির মনোনয়ন পেতে কেন্দ্রীয় নির্দেশনায় ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতি গ্রহণ করেছেন। মঠবাড়িয়ার নেতাকর্মীরা তার নেতৃত্বে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ এবং বিজয়ের আশায় উদ্দীপ্ত।বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির বলেন, দলের দুর্দিনে দলের পক্ষে মাঠে থেকে কাজ করেছি। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মিথ্যা মামলা ও হামলার শিকার নেতাকর্মীদের পাশে ছিলাম। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়ীয়া) আসনে দল যাকে মনোনয়ন দেবে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.