বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
নিশিতা মন্ডল, ডুমুরিয়ার অদম্য এক পরিশ্রমী নারী উদ্দোক্তা সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে মৃত ৫: আহত ১২ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করলো সরকার প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারাজ প্রকল্প গ্রহণ সরকারের বেইজিং পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোলাহাটে বসত বাড়ীর ৪টি ঘর আগুনে সম্পূর্ণ ভস্মিভূত,ক্ষয়-ক্ষতির পরিমান ৬ লক্ষাধিক টাকা। ময়মনসিংহের হালুয়াঘাটে রাস্তার কাজের উদ্বোধন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২ বোতল বিলাতী মদ সহ গ্রেফতার -০২ ত্রিশালে জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার সহ গ্রেফতার -০৩
Headline
Wellcome to our website...
আন্তর্জাতিক সাংবাদিকতা সম্পর্ক জোরদারে বাংলাদেশ–পাকিস্তানের যুগান্তকারী পদক্ষেপ
/ ৩৫২ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাংবাদিকতার সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচিত হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে। ঢাকা প্রেসক্লাব ফেডারেশন ও ঢাকা প্রেসক্লাব পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (রেজি:)–এর কেন্দ্রীয় চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলীকে আজীবন সদস্যপদ (Lifetime Membership) প্রদান করেছে। পক্ষান্তরে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আওরঙ্গজেব কামালকে কেন্দ্র কমিটির সদস্য প্রদান করেছে।এই সম্মাননা প্রদান করা হয়েছে সাংবাদিকতা জগতে তার গঠনমূলক নেতৃত্ব, সাংবাদিকদের অধিকার রক্ষায় অবদান এবং বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধিতে অসামান্য ভূমিকার স্বীকৃতিস্বরূপ। অন্যদিকে, পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ঢাকা প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি আওরঙ্গজেব কামালকে সংগঠনের কেন্দ্রীয় সদস্যপদ প্রদান করে দুই দেশের সাংবাদিক সমাজে আন্তর্জাতিক সম্প্রীতি ও সহযোগিতার নতুন অধ্যায় সূচনা করেছে।   ঢাকা প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি আওরঙ্গজেব কামাল ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মিয়ান ইশতিয়াক আলীকে আজীবন সদস্যপদ প্রদান করেন এবং তাকে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। একই সময়ে পাকিস্তানের পক্ষ থেকেও আওরঙ্গজেব কামালকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানানো হয়। এছাড়া এক টেলিফোন আলাপচারিতায় মিয়ান ইশতিয়াক আলী বলেন, “আমি ঢাকা প্রেসক্লাবের এই সম্মানের জন্য কৃতজ্ঞ। পাকিস্তান ও বাংলাদেশের সাংবাদিকদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় ও ফলপ্রসূ করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।”ঢাকা প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি আওরঙ্গজেব কামাল বলেন,“আপনি পাকিস্তানের সাংবাদিকতায় যে ইতিবাচক পরিবর্তন এনেছেন, তা প্রশংসনীয়। আমরা এই আজীবন সদস্যপদটি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে প্রদান করেছি, যাতে দুই দেশের সাংবাদিকরা মিলিতভাবে কাজ করতে পারেন। এই সম্মাননা বিনিময় কেবল দুই দেশের সাংবাদিকদের পারস্পরিক বন্ধনই দৃঢ় করেনি, বরং দক্ষিণ এশিয়ায় গঠনমূলক সাংবাদিকতা বিকাশ, সংবাদ আদান–প্রদান ও পেশাগত নিরাপত্তা রক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। পর্যবেক্ষকদের মতে, এই উদ্যোগটি দক্ষিণ এশিয়ার গণমাধ্যম ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা ভবিষ্যতে সাংবাদিকতা জগতে আন্তর্জাতিক সহযোগিতার পথ আরও সুগম করবে। এ সময় সাংবাদিকরা বলেন,পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (রেজি:) আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে, কারণ বাংলাদেশ থেকে ঢাকা প্রেসক্লাব ফেডারেশন ও ঢাকা প্রেসক্লাব সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মিয়ান ইশতিয়াক আলীকে আজীবন সদস্যপদ (Lifetime Membership) প্রদান করেছে।
ইতিবাচক সাংবাদিকতা প্রচার ও বৈশ্বিক গণমাধ্যম সহযোগিতা বৃদ্ধিতে তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। বর্তমানে দুই দেশের নেতৃবৃন্দ মিলে দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করবে। পিজেএ-র এক মুখপাত্র জানান, পাকিস্তানে গঠনমূলক সাংবাদিকতা বিকাশ, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং সংগঠনের কার্যক্রম সুসংগঠিত করার অসামান্য অবদানের জন্য মিয়ান ইশতিয়াক আলী এই বিশেষ সম্মাননা পেয়েছেন। পাশাপাশি, বাংলাদেশে সাংবাদিকতা বিকাশে অবদান রাখার জন্য আওরঙ্গজেব কামালকেও একইভাবে সম্মানিত করেছে পিজেএ। এ বিষয়ে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ভারতের সাংবাদিক আন্তর্জাতিক প্রেসক্লাবের সাংগঠনিক সচিব সমরেশ রায় বলেন, বিশ্বব্যাপী সাংবাদিকতার মান উন্নয়ন ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধে আমরা আন্তর্জাতিক প্রেস ক্লাবের আহবায়ক আওরঙ্গজেব কামাল(বাংলাদেশ) এর নেতৃত্বে সম্মিলিত ভাবে কাজ করছি। আমরা চাই বিশ্বব্যাপী সাংবাদিক সেতুবন্ধন তৈরি। এ সময় তিনি পাকিস্তানের মিয়ান ইশতিয়াক আলীকে অভিনন্দন জানান। এ সময় আরো মতামত পেশ করেন আন্তর্জাতিক প্রেসক্লাবের আবায়ক সদস্য শম্পা দাস (ভারত), আলহাজ মোঃ সোহাগ(সৌদি আরব), শুভেন্দু রায়(নেপাল), মোঃ ওবায়দুল ইসলাম, প্রফেসর ড . হরিদাস বিশ্বাস (বাংলাদেশ) প্রমূখ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.