বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা ইরাক-এর বিপক্ষে বড় জয় পেল ২৮ বছর পর নরওয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন লিওনেল মেসি সকালে ব্যবসায়ীকে বিকালে ওসি-এসআইকে কুপিয়ে জখম করল ছিনতাইকারীরা প্রতিহিংসার মানসিকতা বদলাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর সারাদেশে ‘নিরবিচ্ছিন্ন সময় সাশ্রয়ী’ রেল যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ গরীব অসহায় মানুষের মাঝে বিতরন। গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ডোনাল্ড ট্রাম্প
Headline
Wellcome to our website...
চট্টগ্রামে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা: অন্তর্বর্তীকালীন সরকারের নিন্দা, দ্রুত তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
/ ২৬৭ সময় দেখুন
আপডেট : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৬:০৫ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম-৮ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার কঠোর নিন্দা জানিয়েছে।বুধবার রাতে এক বিবৃতিতে সরকার জানিয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রাথমিক তদন্তে জানা গেছে, এরশাদ উল্লাহ এই হামলার মূল লক্ষ্য ছিলেন না। একটি বিচ্ছিন্ন গুলিতে তিনি আহত হয়েছেন। সরকার তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই অপরাধমূলক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা এবং অধিকার সুরক্ষায় অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, হামলাকারীদের শনাক্ত ও আটক করতে যেন কোনো ধরনের শিথিলতা না থাকে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হয়। তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই। হামলাকারীদের গ্রেপ্তারে সিএমপি ইতোমধ্যে অভিযান শুরু করেছে।অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল ও তাঁদের সমর্থকদের শান্ত থাকতে এবং সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেছে, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সংগত পরিবেশে সম্পন্ন করতে সহায়তা করতে হবে।বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার নিজ দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ থেকে সারাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.