শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো কাতারকে ৬ গোলে উড়িয়ে কানাডার জয় বসনিয়া-হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে দারুণ জয় সুইজারল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপে দূরন্ত সূচনা করেছে ইংল্যান্ড জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী তারেক রহমান যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী তারেক রহমান লিওনেল মেসির ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
Headline
Wellcome to our website...
বিএনপির মনোনয়ন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ছাত্রদল নেতার মৃত্যু
/ ৫৩ সময় দেখুন
আপডেট : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৪:০৬ অপরাহ্ন

ডেস্ক রিপোর্ট : আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে দ্বন্দ্বের জেরে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অনুষ্ঠান মঞ্চ ও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হয়। রোববার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তানজিন আহমেদ মিঠু নামে ছাত্রদলের এক নেতার। চিকিৎসক জানিয়েছেন, তার শরীরে আঘাতের চিহ্ন নেই। তিনি হয়তো স্ট্রোক করে মারা গেছেন।মিঠু উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও স্থানীয় বিএনপি নেতা ইকবাল হোসেনের সমর্থক ছিলেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম।স্থানীয়রা জানান, আসন্ন সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন দলীয় মনোনয়ন পাওয়ায় ক্ষুব্ধ ছিলেন আহমেদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রোববার ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেনের সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালায় হিরন সমর্থকরা। ইকবাল সমর্থকরাও পাল্টা হামলা চালিয়ে হিরনের মহিলা সমাবেশের মঞ্চ ভাঙচুর করেন। এরপর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। এ সময় ছাত্রদল নেতা তানজিন আহমেদ মিঠু মারা যান। ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। আমি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।এ বিষয়ে জানতে উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার বলেন, ‘এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে।এদিকে শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলা ও দুটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৪০ রামদাসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.