রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
/ ৪২ সময় দেখুন
আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২:২৯ অপরাহ্ন

মোঃ হৃদয় আলম ফরহাদ :   বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বুধবার নানা আয়োজনে রাজধানী ঢাকা সহ সারাদেশে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠন—হিউম্যান রাইটস মনিটারিং অর্গানাইজেশন, হিউম্যান এইড ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এবং অধিকার ডেভেলপমেন্ট সোসাইটি—দিবসটি মহাধুমধামে উদযাপন করে। মানবাধিকার সংরক্ষণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্য সামনে রেখে সারাদেশে এই কার্যক্রম যথাযথভাবে পালিত হয়। এবারের বিশ্ব মানবাধিকার দিবসের প্রতিপাদ্য ছিল “জনবান্ধব রাজনীতি” এবং “আমাদের অধিকার, আমাদের ভবিষ্যৎ”। এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিগুলোতে মৌলিক অধিকার, সামাজিক ন্যায়বিচার, গণতান্ত্রিক মূল্যবোধ, এবং মানবিক উন্নয়নের গুরুত্ব তুলে ধরা হয়। জাতিসংঘের সহযোগিতা, সুশীল সমাজের অংশগ্রহণ এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে আলোচনায় উঠে আসে মানবাধিকার রক্ষায় সকল পক্ষের সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, “মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রয়োজনীয় সংস্কার অগ্রযাত্রা অব্যাহত রাখতে সরকার, সুশীল সমাজ, নাগরিক সমাজ এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত প্রচেষ্টা জরুরি।” তারা আরও উল্লেখ করেন যে, মানবাধিকার রক্ষায় যৌথ উদ্যোগই পারে একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে তুলতে। উল্লেখ্য, ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণের মধ্য দিয়ে মানবাধিকার সুরক্ষার বৈশ্বিক ভিত্তি স্থাপন করে। এরপর থেকে প্রতি বছর সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপন করা হয়ে আসছে ।মানবাধিকার, স্বাধীনতা, মর্যাদা ও সমতার আদর্শকে সামনে রেখে দিনটি পালনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে মানবাধিকার বিষয়ে সচেতনতা আরও বৃদ্ধি পায়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.