রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
হাসিনার বক্তব্যের বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে তলব ঢাকার
/ ১৯৫ সময় দেখুন
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৫৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : আসন্ন সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে সমর্থকদের আহ্বান জানিয়ে পলাতক শেখ হাসিনাকে উসকানিমূলক বক্তব্য অব্যাহত রাখতে সুযোগ দেওয়ায় গুরুতর উদ্বেগ জানাতে আজ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করেছে ঢাকা।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেলে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের বিচারিক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সাজা কার্যকরের জন্য শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দ্রুত বাংলাদেশে প্রত্যর্পণের আহ্বান পুনর্ব্যক্ত করা হয়েছে।বিবৃতিতে আরও বলা হয়, ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ সদস্যদের বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডের বিষয়েও হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে আসন্ন নির্বাচন বাধাগ্রস্ত করার লক্ষ্যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা, সংগঠন ও বাস্তবায়নে সহায়তা প্রদান।এ ধরনের অপরাধমূলক তৎপরতা বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট ফ্যাসিবাদী সন্ত্রাসীদের অবিলম্বে বাংলাদেশে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়, বিবৃতিতে উল্লেখ করা হয়।এ ছাড়া সম্প্রতি বাংলাদেশি রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের ভারতে পালিয়ে যাওয়া রোধে সহযোগিতা কামনা করা হয়। একই সঙ্গে তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার ও বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়েও ভারতের সহযোগিতা প্রত্যাশা করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে উল্লেখ করে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া সুরক্ষায় বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াতে ভারতের ভূমিকা প্রত্যাশিত।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক- এমন প্রত্যাশা ভারতের রয়েছে এবং এ ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে তার দেশ প্রস্তুত।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.