রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
বাংলাদেশের সঙ্গে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি চূড়ান্তের পথে : ইইউ
/ ১৭৭ সময় দেখুন
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে প্রস্তাবিত সমন্বিত অংশীদারিত্ব চুক্তি (কমপ্রিহেনসিভ পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট—সিপিএ) নিয়ে চলমান আলোচনা শিগগিরই চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে যাচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইইউ’র এক জ্যেষ্ঠ কর্মকর্তা।ইউরোপীয় এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের (ইইএএস) এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন।সাক্ষাতে বাংলাদেশ-ইইউ দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে সমন্বিত অংশীদারিত্ব ও সহযোগিতা কাঠামো চুক্তি (পিসিএ) নিয়ে চলমান আলোচনা, আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট, অবৈধ অভিবাসন রোধ, পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়। পাওলা পাম্পালোনি জানান, প্রায় দুই দশক ধরে সাধারণ অংশীদারিত্ব চুক্তির আওতায় সম্পর্ক পরিচালনার পর গত বছরের নভেম্বর মাসে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়। তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর অধ্যাপক ইউনূস যে ব্যাপক ও দৃশ্যমান সংস্কার উদ্যোগ গ্রহণ করেছেন, তার প্রশংসা করেন এবং এজন্য তাঁকে অভিনন্দন জানান।তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়ন ইউরোপীয় ইউনিয়নের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে অন্তর্বর্তী সরকারের সময়কালে সংস্কারের যে উচ্চাকাঙ্ক্ষা ও গতি দেখা যাচ্ছে, তা ইইউ গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং ইতিবাচকভাবে মূল্যায়ন করছে। পিসিএ চুক্তিতে অগ্রগতি হলে দুই পক্ষের সম্পর্ক আরও গভীর হবে এবং বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও তিনি উল্লেখ করেন।জবাবে অধ্যাপক মুহাম্মদ ইউনূস গত ১৭ মাসে অন্তর্বর্তী সরকারের প্রতি ইউরোপীয় ইউনিয়নের অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, পিসিএ বাংলাদেশের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চুক্তি, যা বাংলাদেশ-ইইউ সম্পর্ককে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।ইইউ কর্মকর্তা আরও জানান, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এর অংশ হিসেবে আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে একটি বৃহৎ ও উচ্চপর্যায়ের নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, মিশনের প্রধান চলতি সপ্তাহেই ঢাকায় এসে রাজনৈতিক দলগুলোর নেতা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন।প্রধান উপদেষ্টা বলেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও একই সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোট—দুটিই বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি জানান, রাজনৈতিক দলগুলো জুলাই সনদের প্রতি সমর্থন জানিয়েছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাবে বলে তিনি আশাবাদী।“আমি মনে করি না কোনো রাজনৈতিক দল ‘না’ ভোটের পক্ষে অবস্থান নেবে,”—বলেন অধ্যাপক ইউনূস।নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করার বিষয়ে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দীর্ঘ স্বৈরশাসনের কারণে গত ১৬ বছর জনগণ প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাবে।পাওলা পাম্পালোনি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সফল গণতান্ত্রিক রূপান্তরের পর বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে, যা ঢাকা ও বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের মধ্যে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
সাক্ষাতে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, এসডিজি বিষয়ক সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.