মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
জলঢাকায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্থ গরীব অসহায় মানুষের মাঝে বিতরন। গোপন সভা দেখিয়ে পুনর্বহালের চেষ্টা, স্বাক্ষর জালের অভিযোগ সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ইরানের সঙ্গে চুক্তি সম্পন্ন, শুক্রবারের মধ্যে খুলছে হরমুজ প্রণালি: ডোনাল্ড ট্রাম্প শক্তিশালী স্পেনের সাথে কেপ ভার্দের ড্র রাজধানীর চারটি বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র, ৩৬ বছর পর জয়ে ফিরল স্কটল্যান্ড ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত।
Headline
Wellcome to our website...
গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের শপথের আহ্বান ডা. জাহিদে
/ ১১৭ সময় দেখুন
আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৪:২৯ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রেখে যাওয়া অসমাপ্ত রাজনৈতিক দায়িত্ব এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সফল করতে দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে শপথ গ্রহণের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।রোববার বিকেল ৪টায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পুরাতন ন্যাশনাল স্কুল মাঠে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. জাহিদ হোসেন বলেন, আজকের এই দোয়া মাহফিল শুধু শোক প্রকাশের জন্য নয়, বরং একটি নতুন অঙ্গীকারের জায়গা। তিনি বলেন, “আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করছি—বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী অধ্যায়।”তিনি স্মরণ করিয়ে দেন, বেগম খালেদা জিয়া সবসময় বলতেন— ‘বিদেশে আমাদের বন্ধু থাকতে পারে, কিন্তু কোনো প্রভু নেই। আমার পরিচয় এই দেশ এবং এই দেশের মানুষ।’ এই আদর্শই বিএনপির রাজনীতির মূল ভিত্তি বলে মন্তব্য করেন তিনি।ডা. জাহিদ বলেন, জীবদ্দশায় দেশনেত্রীকে নানা অবমাননা ও নির্যাতনের মুখোমুখি হতে হলেও মহান আল্লাহ তাকে সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তার জানাজায় মানুষের ঢলই প্রমাণ করে—তিনি এ দেশের মানুষের হৃদয়ে কতটা জায়গা করে নিয়েছিলেন।তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন সামনে রেখে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে। দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে জনগণকে সংগঠিত করে একটি জবাবদিহিমূলক ও সুশাসিত বাংলাদেশ গড়ে তোলাই এখন মূল লক্ষ্য।ডা. জাহিদ হোসেন বলেন, “আমাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় গিয়ে বিএনপির আহ্বান ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেওয়া। জনগণকে ঐক্যবদ্ধ করেই সব ষড়যন্ত্রের বেড়াজাল ভেঙে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে বেগবান করতে হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.