রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ১-১ গোলে ড্র, ৩৬ বছর পর জয়ে ফিরল স্কটল্যান্ড ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস
Headline
Wellcome to our website...
পাবনায় জমি নিয়ে বিরোধের জেরে বেশ কয়েকজন গুরুতর যখম— হত্যার উদ্দেশ্যে হামলায় তিন নারী সহ আহত কয়েকজন।
/ ১৪১ সময় দেখুন
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬, ৪:৫১ অপরাহ্ন

জেলা প্রতিনিধি-পাবনাঃ

পাবনার ফরিদপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। হত্যার উদ্দেশ্যে চালানো এই হামলায় তিনজন নারী গুরুতর ভাবে আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর আনুমানিক পনে একটার দিকে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের দত্ত পুঙ্গলী গ্রামে।
আহত নারীরা হলেন, হালিম মোল্লা স্ত্রী রিনা খাতুন, শাহিন সরকারের স্ত্রী তাসলিমা খাতুন, সোহেল রানার স্ত্রী শুকজন খাতুন গুরুতর ও আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে খোরশেদ আলী  এর ছেলের নির্দেশে সংঘবদ্ধ ভাবে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে সাইদুল ইসলাম(৬০) এর নামে।

মৃত শামজাল সরকারের ছেলে শাহানুর সরকার(৩৩), হাসিনুর সরকার(৪০) ও মাসুদ সরকার(৪৫) এবং আলী আজগরের ছেলে পশু চিকিৎসক জামাল হোসেন(৫৫) ও আঃ রাজ্জাক প্রাং (৪৮), হাসিনুর সরকারের ছেলে আবুল কালাম বয়স(১৬) ও স্ত্রী কাকুলী খাতুন(২৮)।

অভিযুক্তদের সাথে সাক্ষাৎ করতে গেলে তাদের পাওয়া যায় নাই এবং ফোন বন্ধ রাখাতে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে নারীদের ওপর এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিন নারী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করার জন্য রেফার্ড করা হয়। কিন্তু পাবনা থেকে চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা আশঙ্কাজনক হওয়াতে প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীদের রাজশাহী হাসপাতালে রেফার্ড করেন।এ ঘটনার পর দত্তপুঙ্গলী গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ জানায়,ভুক্তভোগীরা থানায় আসছে অভিযোগ দিচ্ছে। মামলা প্রক্রিয়াধীন জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.