রবিবার, ১৪ জুন ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি
/ ১০৭ সময় দেখুন
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:৫১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোট যাতে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সেজন্য সবার সহায়তা দরকার। তিনি বলেন, আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেইজমেন্ট-২) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে তিনি আপিলকারী ও আইনজীবীদের উদ্দেশ্যে এ কথা বলেন। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন এই আপিল শুনানি গ্রহণ করেন।সিইসি বলেন, ‘আপিল নিষ্পত্তি করতে আপনারা সুন্দরভাবে সহায়তা করেছেন। এটা শেষ সহায়তা নয়। ভোটটা যাতে সুন্দরভাবে করতে পারি সেই সহায়তা দরকার। সেই সহায়তা চাই।’তিনি বলেন, ‘আমাদের কিছু কার্যক্রমে আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটের বিষয়টা আমরা কীভাবে ছেড়ে দিয়েছি এটা আপনারা দেখেছেন। কারণ আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছি। আমরা চাই যে সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। সে বিষয়ে আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।’তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে আমাদের দেশের মানুষ এত সচেতন। বিশেষ করে তরুণরা। আমি নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার টিমের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।’আপিলে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি উল্লেখ করে সিইসি বলেন, ‘কোনো পক্ষপাতিত্ব করে কোনো রায় আমরা দেয়নি। আমরা অনেক বিশ্লেষণ করে যেটা সঠিক মনে করেছি, আল্লাহতালার তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিং, ক্যাপাসির আলোকে করেছি। আমি আশা করবো ভবিষ্যতের আপনাদের কাছ থেকে সহযোগিতা পাবো।’

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.