শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
স্বতন্ত্র প্রার্থী সহকারী অধ‍্যাপক শহিদুল ইসলামের তালা প্রেসক্লাবে মতবিনিময়
/ ১৮০ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১:২১ অপরাহ্ন

শফিকুল ইসলাম, তালা, সাতক্ষীরা : সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে সহকারী অধ‍্যাপক শহিদুল ইসলাম  তালা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (২ সেপ্টেম্বর ) সকালে তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিমের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
‎মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ‍্যাপক শহিদুল ইসলাম বলেন, তালা উপজেলার কেসমত ঘোনা গ্রামের মৃত সোহরাব উদ্দিন শেখ আমার পিতা ছিলেন। আমি ১৯৮৫ সালে তালা বি দে সরকারি উচ্চ বিদ‍্যালয় থেকে এস এস সি পাশ করি। যশোর সিটি কলেজ থেকে ১৯৮৭ সালে আই এস সি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৯ সালে সমাজ কর্ম বিভাগ থেকে এম এ পাশ করি। এর পর থেকে আমার মনে একটা আশা লালন পালন করতে থাকি কি ভাবে সমাজের সাধারন খেটে খাওয়া মানুষের পাশে দাড়িয়ে তাদের উপকার করা যায়। এই আত্মবিশ্বাস নিয়ে আমি ২০০৫ সাল থেকে (তালা-কলারোয়া) উপজেলায় মোট ৩৭৬ টি গ্রামের প্রতি ঘরে ঘরে আমি ঘুরে বেড়িয়েছি।
‎এসম তিনি আরো বলেন, ২০০৫ সাল থেকে শুরু করে ২০২৩ সাল পযর্ন্ত নির্বাচনী এলাকা (তালা-কলারোয়া) উপজেলায় ৩৭৬ টি মসজিদে জুম্মার নামাজ আদায় করেছি। এসকল এলাকার নির্যাতিত অসহায় মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি। ধর্মীয় প্রতিষ্টানে যতটুকু পেরেছি সহযোগিতা করেছি। এছাড়া শিক্ষা প্রতিষ্টান ধর্মীয় প্রতিষ্টান, প্রেসক্লাবসহ সকল প্রতিষ্টানের নিয়মিত খোজ খবর নেওয়ার চেষ্টা করি। আমার নির্বাচনী এলাকা সাতক্ষীরা -১ (তালা- কলারোয়া) আসনে স্বতন্ত্র প্রর্থী হিসাবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব আপনারা যারা তালা প্রেসক্লাবের সাংবাদিক ভাইরা উপস্থিত আছেন তাদের কাছে সহযোগিতা কামনা করছি। এসময় সাংবাদিক এম এ ফয়সাল, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, রোকনুজ্জামান টিপু, খলিলুর রহমান লিথু, মোতাহিরুল হক শাহিন, আজিজুল ইসলাম, তরিকুল ইসলাম, সুমন রায় গণেষ, রফিকুল ইসলাম নয়ন উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.