রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
জুলাই সনদে শর্ত সাপেক্ষে স্বাক্ষর করেছি, কাল দুটো শপথ: নাহিদ ইসলাম
/ ২০৩ সময় দেখুন
আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:০৭ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায়জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায়ছবি: এনসিপির সৌজন্যে
অন্তর্বর্তী সরকারের শেষ কর্মদিবসে আজ রোববার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে সনদে তারা স্বাক্ষর করেছে শর্ত সাপেক্ষে। স্বাক্ষরের সময় তারা সনদে মন্তব্য লিখেছে ‘নোট অব ডিসেন্ট ব্যতিরেকে গণভোটের গণরায়ের সিদ্ধান্তের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সাপেক্ষে’। বিষয়টি উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামীকাল সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের দুটো শপথ হতে যাচ্ছে। একটি সংসদ সদস্য হিসেবে, অন্যটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় গিয়ে জুলাই সনদে সই করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন। সন্ধ্যা ছয়টা থেকে সোয়া সাতটা পর্যন্ত যমুনায় অবস্থান করেন নাহিদ, আখতারসহ দলটির ছয়জন নেতা। সনদ স্বাক্ষর শেষে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির দুই শীর্ষ নেতা।
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সংসদে যাচ্ছে জুলাই জাতীয় সনদ ও সংস্কারের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট। জনগণ আমাদের এই ম্যান্ডেটই দিয়েছে। আমরা মনে করছি, আগামীকাল শপথের আগে এবং এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন। সে জন্যই আমরা স্বাক্ষর করেছি। স্বাক্ষরে আমরা মন্তব্য রেখেছি যে আমরা কোনো নোট অব ডিসেন্ট (ভিন্নমত) ব্যতিরেকে এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে, এই সাপেক্ষে সনদে স্বাক্ষর করেছি। আমাদের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ সম্পূর্ণতা পেল। আগামীকাল থেকে আমাদের কাজ হচ্ছে সংবিধান সংস্কার পরিষদে জুলাই সনদ ও গণভোটের আদেশ অনুযায়ী সংস্কারগুলোকে বাস্তবায়ন করা।
জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিতদের শপথের বিষয়ে নাহিদ বলেন, ‘এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কিন্তু আমরা আইন উপদেষ্টা এবং সংসদ সচিবালয়ের সচিবের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা বলে জেনেছি, আগামীকাল দুটি শপথ অনুষ্ঠিত হচ্ছে। এটাই হওয়ার কথা। কারণ, গণভোটের আদেশে খুব সুস্পষ্টভাবেই লেখা আছে যে নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদ ও সংস্কার পরিষদের সদস্য হবেন একই সঙ্গে। ফলে আগামীকাল একই সঙ্গে দুটি শপথ হবে। প্রথম শপথ সংসদ সদস্য হিসেবে যাঁরা জিতে এসেছেন এবং সেই একই ব্যক্তিরা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেবেন। একই সঙ্গে পরপর দুটি শপথ হবে। এ রকমটাই আমরা জানি। গণভোটের আদেশেও সেটাই লেখা আছে।শপথ কে পড়াবেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, গণভোটের আদেশের ৮ নম্বর ধারায় খুবই সুস্পষ্টভাবে বলা আছে যে যিনি সংসদ সদস্যদের শপথ পড়াবেন, সেই একই ব্যক্তি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তাঁদের শপথ পড়াবেন। শোনা যাচ্ছে, সিইসি সংসদ সদস্যদের শপথ পড়াবেন। ফলে সিইসিই সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ পড়াবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.