রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ময়মনসিংহে তিনদিন ব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত। চট্টগ্রামের রাউজানের রাঙ্গুনিয়ায় যুবদল নেতা কে প্রকাশ্যে গুলিতে হত্যা। পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না ধর্ষণকারীর অবশেষে গ্রেফতার। ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের সঙ্গে মত বিনিময় করেন নবনিযুক্ত পুলিশ সুপার শামীমা পারভীন। পটুয়াখালী ভার্সিটির, নবনিযুক্ত ভিসি প্রফেসর ড. এস এম হেমায়েত জাহানকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদ এর অভিনন্দন। মোরগ-খাসির লড়াইয়ে বিশ্বকাপের উন্মাদনা। প্যারাগুয়েকে ৪ গোল উড়িয়ে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপে ইতিহাস কানাডা-বসনিয়ার লড়াই ১-১ গোলে সমতা বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
Headline
Wellcome to our website...
জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
/ ১৩৯ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

আওরঙ্গজেব কামালঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে দেওয়া এই ভাষণ একযোগে সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তার প্রথম আনুষ্ঠানিক জাতির উদ্দেশে ভাষণ। ভাষণে তিনি দেশ পুনর্গঠন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, কর্মসংস্থান সৃষ্টি, দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি তিনি রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সকল দল ও মতের মানুষকে দেশ গঠনের কাজে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান।
দিনের শুরু শহীদদের প্রতি শ্রদ্ধায়
এর আগে সকাল ১১টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে পুনরায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সম্মিলিতভাবে শ্রদ্ধা জানান।
দুপুর সোয়া ১২টার দিকে প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে আবারও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।
সচিবালয়ে দাফতরিক কার্যক্রম শুরু
শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর থেকে সচিবালয়ে আনুষ্ঠানিক দাফতরিক কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। তিনি মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। বিকেল ৩টায় নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বিশেষ বৈঠকে বসেন তিনি। বৈঠকে সরকারের অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।শপথ গ্রহণ ও নতুন মন্ত্রিসভা এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।নতুন সরকারের যাত্রার শুরুতেই জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তার ভাষণ ঘিরে রাজনৈতিক অঙ্গনে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি সাধারণ মানুষের মধ্যেও নতুন সরকারের কর্মপরিকল্পনা নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.