বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
পটুয়াখালীর দুমকিতে গাড়ি চাপায় নিহত-১ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী ভোলাহাট প্রেসক্লাব–পরিবারের বনভোজন আয়োজনের প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত। জনকল্যাণ কর্মসূচির বিরোধিতাকারীদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর বৈশাখে মাতলো সারাদেশ, আনন্দোৎসবে বাংলা নববর্ষ উদযাপন কৃষকদের আত্মনির্ভরশীল ও সচ্ছল করতেই কৃষক কার্ড : প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে এনসিপির নাগরিক বর্ষবরণ ও বৈশাখী র‍্যালি। বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
আশুলিয়ায় বিশেষ অভিযানে শুটার রুবেল গ্রেফতার, অস্ত্র ও গুলি উদ্ধার।
/ ১৪০ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৪:২৪ অপরাহ্ন

আশুলিয়া প্রতিনিধি
সোহরাব হোসেন:

ঢাকার আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশের বিশেষ অভিযানে শুটার হিসেবে পরিচিত মোঃ রুবেল (৩৫) কে বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ রাশেদুজ্জামান ও এসআই মোঃ আবু তালেবের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে এএসআই মোঃ আমিনুর রহমান এবং কনস্টেবল সেলিম, রাব্বি’সহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।

পুলিশ জানায়, আশুলিয়া থানাধীন জামগড়া এলাকার ইস্টার্ন হাউজিং এনভয় গার্মেন্টসের ৩ নম্বর গেটের পেছনে মনিরের দোকানের সামনে রাস্তা থেকে রুবেলকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৭ এপ্রিল ইয়ারপুর ইউনিয়নের রাজা-বাদশা মার্কেট এলাকায় সংঘটিত গুলি বর্ষণের ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার কৃত রুবেল মিয়া (৩৫) এর পিতার নাম মোঃ ইউনুছ আলী।

এ ঘটনায় তার বিরুদ্ধে আশুলিয়া থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.