শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায় ও ভূমিহীনদের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ভোলাহাটে জ্বালানী তেলের সঙ্কটে দিশেহারা কৃষক, কর্তৃপক্ষের সুদৃষ্টির আহবান। আশুলিয়ার জামগরায় মাদক সহ চার পেশাদার মাদক কারবারি ডিবির হাতে আটক। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার: আইনমন্ত্রী মোবাইল কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবন কারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড। সিংগাইরে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা শুরু, ৪ দিনব্যাপী আয়োজন পটুয়াখালীর দুমকিতে গাড়ি চাপায় নিহত-১ টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সরকার ১৮০ দিনের কর্মসূচির আলোকে কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে: প্রধানমন্ত্রী
Headline
Wellcome to our website...
পটুয়াখালীর দুমকিতে গাড়ি চাপায় নিহত-১
/ ৫২ সময় দেখুন
আপডেট : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ৩:১৭ অপরাহ্ন

দুমকি( পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

পটুয়াখালী জেলার দুমকি-বাউফল সড়কে মালবাহী পিকআপের চাপায় মো. হারুন অর রশীদ খান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

একই ঘটনায় মজিবুর রহমান (৪০) নামে আরও একজন গুরুতর আহত হন।বুধবার (১৫ এপ্রিল)সকাল সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলা পরিষদ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সড়কের পাশে হাঁটার সময় নিয়ন্ত্রন হারিয়ে পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ হারুন অর রশীদ খানকে চাপা দেয়।

এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়,দুর্ঘটনায় পিকআপের সামনের আসনে থাকা মজিবুর রহমান গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত মজিবুর রহমানকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
নিহত হারুন অর রশীদ খান চরবয়ড়া গ্রামের মরহুম গিয়াস উদ্দিন খানের ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার ছিলেন। আহত মজিবুর রহমান একজন গার্মেন্টসকর্মী। তিনি ঢাকা থেকে মালামাল নিয়ে বাউফল উপজেলার নওয়ালা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.