বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া।
/ ৪১ সময় দেখুন
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৫:৩৭ পূর্বাহ্ন

এস,এ রশিদ , বিশেষ প্রতিনিধি :

ঢাকার আশুলিয়ায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

সাবেক বিএনপি নেতা ও শিল্পপতি ইলিয়াস শাহী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে গাজীরচট এলাকার এক ব্যক্তিকে উদ্দেশ করে কড়া ভাষায় হুঁশিয়ারি মূলক বক্তব্য দেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট ব্যক্তি এলাকায় অতিরিক্ত “মাতামাতি” করছেন। এ অবস্থায় তিনি ওই ব্যক্তির বিভিন্ন গোপন তথ্য প্রকাশ করে দেওয়ার ইঙ্গিত দেন।

“হাটে হাঁড়ি ভেঙে দেওয়া হবে” এমন মন্তব্য করে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন তিনি।

পাশাপাশি, বিভিন্ন মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে তা প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন।

পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এটিকে ব্যক্তিগত বিরোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ একে প্রকাশ্য হুমকি হিসেবে বিবেচনা করে উদ্বেগ প্রকাশ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। স্থানীয়দের মতে, এ ধরনের প্রকাশ্য হুঁশিয়ারি মূলক বক্তব্য পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে এবং সামাজিক অস্থিরতার ঝুঁকি বাড়াতে পারে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকা উচিত এবং কোনো অভিযোগ থাকলে তা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করাই শ্রেয়।

ঘটনাটি বর্তমানে সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সে বিষয়ে নজর রাখছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.