শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
বিএনপির সম্মেলনে অস্থিরতা: পিরোজপুর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত
/ ১৬৮ সময় দেখুন
আপডেট : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১১ অপরাহ্ন

পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিলুপ্ত হওয়া কমিটির আহ্বায়ক ছিলেন অধ্যাপক আলমগীর হোসেন এবং সদস্যসচিব ছিলেন গাজী ওহিদুজ্জামান লাবলু।প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শিগগিরই পিরোজপুর জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।কমিটি বিলুপ্তির সিদ্ধান্তের পেছনে সম্প্রতি ঘটে যাওয়া একটি অপ্রীতিকর ঘটনার প্রভাব রয়েছে বলে ধারণা করছেন স্থানীয় নেতাকর্মীরা।গতকাল মঙ্গলবার রাতে পিরোজপুর শহরের শিল্পকলা একাডেমিতে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। রাতে ভোট গণনার সময় সেখানে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা এক পর্যায়ে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনায় রূপ নেয়। যে কারনে পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

 

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.