শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হামলা মামলা ও রাজনৈতিক চাপ: কেন প্রশাসনিক বাঁধা? আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান
Headline
Wellcome to our website...
ফুলপুরে ২০ বছর পর ঢাক ঢোল পিটিয়ে কর্মী সম্মেলন বিএনপির
/ ২১৪ সময় দেখুন
আপডেট : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

মোঃ কামরুল ইসলাম খান : দুই দশক পর ঢাক-ঢোল পিটিয়ে নেচে গেয়ে উৎসবমুখর পরিবেশে ফুলপুর উপজেলার রাজনীতির গুরুত্বপূর্ণ ইউনিট রাজনীতির চারণভূমি এবং বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত ১০নং বওলা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে ঐতিহ্য বাহী বওলা ডিগ্রী কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন সফল করতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে ঢাক ঢোল পিটিয়ে খণ্ড-খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসেন বিএনপির নেতাকর্মীরা এবং পদ প্রত্যাশীদের অনুসারীরা।দীর্ঘদিন পর সম্মেলন অনুষ্ঠিত হওয়ায় নেতাকর্মী ও স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল ।

সম্মেলন ঘিরে গত কয়েক দিনে পুরো বওলা সেজেছিল বর্ণিল সাজে।নেতাদের ছবি,ব্যানার,ফেস্টুন ছেয়ে গেছিল অলিগলি।স্মরণকালে বওলা ইউনিয়ন বিএনপির ইতিহাসের প্রথম এতো বড় সম্মেলনের আয়োজন ছিল দেখার মতো।

ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ সিদ্দিকুর রহমান ও সদস্য সচিব হেলাল উদ্দিন হেলুর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স,প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক ময়মনসিংহ -২ আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ মোতাহার হোসেন তালুকদার।

এর আগে ২০০৫ সালে অনুষ্ঠিত বওলা ইউনিয়ন বিএনপির সম্মেলনে আলহাজ্ব মোঃ আবুল কালাম তালুকদার সভাপতি ও মোঃ ফজলুর রহমান ফকিরকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিল।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.