বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ তিনজন গ্রেপ্তার শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার
Headline
Wellcome to our website...
জাতিসংঘ সভাপতির পদ থেকে প্রার্থিতা প্রত্যাহারে বাংলাদেশকে কৃতজ্ঞতা ফিলিস্তিনের
/ ২২৭ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম সভাপতির পদে ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ প্রার্থিতা প্রত্যাহার করায় কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকার ফিলিস্তিন দূতাবাস। শুক্রবার পাঠানো এক বার্তায় দূতাবাস জানায়, প্রার্থিতা প্রত্যাহারের এই মহৎ পদক্ষেপটি এমন এক গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যে ঐতিহাসিক বন্ধুত্ব এবং অটল সংহতির প্রতিফলন ঘটায়, যা আমাদের দুই জাতির মধ্যে সহযোগিতা এবং পারস্পরিক সমর্থনের দৃঢ় বন্ধনকে পুনঃনিশ্চিত করে।প্রায় চার বছর আগে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিল। তবে সম্প্রতি ফিলিস্তিনও প্রার্থী হলে বাংলাদেশ নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। সরকার জানিয়েছে, ভবিষ্যতে এই পদে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেওয়ার আগ্রহ থাকবে বাংলাদেশের।এর আগে ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেছিলেন, ভ্রাতৃত্বসম্পন্ন দেশগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তাকে আনন্দিত করে না। অন্যদিকে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন জানান, মূলত সাইপ্রাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার কথা থাকলেও পরবর্তীতে ফিলিস্তিন যোগ দেয়। তবে তারা বাংলাদেশকে এ বিষয়ে আগে অবহিত করেনি।তবুও শেষ পর্যন্ত ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহারের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও দেখাল— ফিলিস্তিনের পাশে সব সময় থাকবে ঢাকা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.