বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত সাভারে বিএনপি নেতা খন্দকার শাহ মঈনুল হোসেন বিল্টুর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু। জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন ময়মনসিংহ সিটি কর্পোরেশন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জরুরী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর মত বিনিময় সভা সু-সংঘটিত বাংলাদেশ বিনির্মাণে জিয়া সৈনিক দলের আলোচনা সভা অনুষ্ঠিত আশুলিয়ায় ফেসবুক পোস্ট ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। গফরগাঁও উপজেলায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকাদান প্রদান করা হবে। সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Headline
Wellcome to our website...
দেবিদ্বারে ৮ সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় ঢাকা প্রেস ক্লাবের তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
/ ২৫৮ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে বৃহস্পতিবার বিকেলে সালিস সংক্রান্ত সংবাদ সংগ্রহে গেলে আট সাংবাদিকের ওপর পরিকল্পিত ও ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা চালানো হয়। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা প্রেস ক্লাব। ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব এবং প্রশাসনের নৈতিক দায়িত্ব। আমরা রাষ্ট্রের কার্যকর পদক্ষেপের প্রতি পূর্ণ আস্থা রাখি এবং জোর দাবি জানাচ্ছি— হামলার সঙ্গে জড়িত সকল দোষীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন,
“সাংবাদিকদের নিরাপত্তা, গণমাধ্যমের স্বাধীন পরিবেশ এবং পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তায় কঠোর ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবি। ঢাকা প্রেস ক্লাব কখনোই সাংবাদিক নির্যাতন ও দমনপীড়নের কাছে মাথা নত করবে না। সাংবাদিকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় আমরা সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবো। দেশজুড়ে সাংবাদিক সমাজে এ হামলার ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে, এবং দ্রুত আইনি পদক্ষেপের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.