বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ তিনজন গ্রেপ্তার শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার
Headline
Wellcome to our website...
সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত: গোলাম পরওয়ার
/ ২৮৯ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১:২৭ অপরাহ্ন
সমঝোতা হলে ১০০ আসন ছাড়তে পারে জামায়াত: গোলাম পরওয়ার

জামায়াতরে সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন,ইসলামী সমমনা দলগুলোর সঙ্গে ঐক্যের সমঝোতা হলে জামায়াত ১০০ আসন ছেড়ে দিতে পারে । শুক্রবার খুলনায় ইসলামী ছাত্র শিবির আয়োজিত সদস্য পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যদিও আমরা তিনশ’ আসন চূড়ান্ত করেছি, প্রাথমিক বাছাই হয়ে গেছে, তবে যাদের সঙ্গে সমঝোতা হবে, তাদের জন্য কিছু আসন ছাড়তে হবে। নাহলে তো ঐক্য হবে না। আমিরে জামায়াত আমাকে আইডিয়া দিয়েছেন— এমনও হতে পারে, সমঝোতা করতে করতে শেষ পর্যন্ত একশ’ আসনও আমাদের ছাড়তে হতে পারে। তাই মানসিক প্রস্তুতি রাখতে হবে, কমপক্ষে দুইশ’ আসনে আমরা ইনশাআল্লাহ নির্বাচন করব।জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, এখন থেকেই নির্বাচনী এলাকায় পরিকল্পনা করতে হবে। বাড়ি গিয়ে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দেন তিনি।পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গোলাম পরওয়ার বলেন, ঐকমত্য কমিশনে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে। তবে একটি বড় দলের বাধার কারণে জুলাই সনদ বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। তার দাবি, ওই দলটি মৌলিক সংস্কার চায় না। তারা মনে করছে তারা ক্ষমতায় চলে গেছে। এজন্যই ডাকসু, জাকসু নির্বাচনে যে ফল পেয়েছে সেটিকে ভিত্তি করছে।তিনি আরও জানান, জামায়াত সমানতালে আন্দোলন ও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।অনুষ্ঠানে খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.