বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা নড়াইল চরের ঘাটে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ তিনজন গ্রেপ্তার শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার
Headline
Wellcome to our website...
১০০ আসনে আনারস প্রতীকে প্রার্থী দেবে লেবার পার্টি
/ ৩৪০ সময় দেখুন
আপডেট : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ২:৪৮ অপরাহ্ন

শিগগিরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ লেবার পার্টি ১০০ আসনে আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রাথমিক তালিকা ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। শুক্রবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির জরুরি সভা শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান মোস্তাফিজুর রহমান ইরান।ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, লেবার পার্টি আওয়ামী ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে জন্মলগ্ন থেকে রাজপথে লড়াই সংগ্রাম করছে। ২০২৬ সালের নির্বাচনে লেবার পার্টির একাধিক সদস্যকে জাতীয় সংসদে পাঠাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ২৪ অক্টোর ঢাকায় লেবার পার্টির বিশেষ কাউন্সিল অনুষ্ঠিত হবে।লেবার পার্টির নিবন্ধন প্রাপ্তিতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে দলটির চেয়ারম্যান বলেন, আমরা আনারস মার্কা নিয়ে টেকনাফ থেকে তেঁতুলিয়া খাই খাই রাজনীতি ও লুটপাটের বিরুদ্ধে গণজাগরন তৈরিতে কাজ করব। লেবার পার্টি বিগত ১৭ বছরে ফ্যাসিবাদ ও জুলাই গণ-আন্দোলনের সম্মুখ সারির রাজনৈতিক দল। আমরা ২০০৭ থেকে ২০২২ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন জোটে ছিলাম। পরে যুগপৎ আন্দোলনের শরিক হিসেবে কাজ করছি। বর্তমানে লেবার পার্টি কোনো জোটে না থাকলেও সমমনা শক্তি হিসেবে বিএনপির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। আমরা প্রাথমিকভাবে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করে প্রার্থী ঘোষণা করব। কোনো জোট বা সমন্বয় হলে লেবার পার্টির নির্বাহী কমিটি পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।সভায় বিগত সময়ে লেবার পার্টির সাংগঠনিক কারণে বহিষ্কৃতদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তাদের আলোচনার ভিত্তিতে পদায়ন করা হবে। লেবার পার্টির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গঠনতন্ত্র সংশোধনের কারণে বিশেষ কাউন্সিল অধিবেশন একত্রে আগামী ২৪ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে।সভায় উপস্থিত ছিলেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, অ্যাডভোকেট জোহরা খাতুন জুইঁ, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম সজিব, মোহেব্বুল্লাহ আল মাহাদী, মহিলা সম্পাদক নাসিমা নাজনিন সরকার, দপ্তর সম্পাদক মো. মিরাজ খান, প্রচার সম্পাদক মনির হোসেন খান, কেন্দ্রীয় সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, সৈয়দ মো. মিলন, শামিম আহমেদ, মো. মাসুদ আলম পাটোয়ারী ও নাজমুল ইসলাম মামুনসহ অন্যান্যরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আমাদের লাইক পেজ

Recent Comments

No comments to show.